রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ভারতে সংখ্যালঘু নির্যাতন ও পুশইন ইস্যুতে জামায়াত আমিরের বার্তা

ভারতে সংখ্যালঘু নির্যাতন ও পুশইন ইস্যুতে জামায়াত আমিরের বার্তা

ভারতে সংখ্যালঘু নির্যাতন ও পুশইন ইস্যু বাংলাদেশ জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দলটির সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (৯ মে) জাপান সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয়, সেটা আমরা করব। ইসলাম ধর্মকে সেখানে আলাদা করে দেখা হবে কেন? তাদের দেশের সংবিধান তো ধর্মনিরপেক্ষ। সেই দেশের সব ধর্মের মানুষেরই ধর্মীয় ও নাগরিক অধিকার ভোগের পূর্ণ এখতিয়ার আছে।

ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারও ক্ষতি করা না হয়।

ভারত থেকে ‘পুশইন’-এর বিষয়ে তিনি বলেন, বিষয়টি আরও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। যদি সেরকম কোনো বিষয় আমাদের সামনে আসে, তাহলে আমাদের ভূমিকা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা কোনো অন্যায়ের ব্যাপারেই নীরব থাকব না। প্রতিবেশীকে আমরা সম্মান করি, কিন্তু কোনো প্রতিবেশী আমাদের অপমান করবে—এটাও আমরা চাই না।

জাপান সফর নিয়ে শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে ঘিরে জাপানের ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা রয়েছে। তবে বিনিয়োগ ও কাজের পরিবেশ নিয়ে তাদের মধ্যে কিছু উদ্বেগও আছে।

তিনি বলেন, তারা নিরাপদে, স্বচ্ছভাবে কাজ করতে পারবে কি না এই জায়গাটা নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের।

সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশকে এগিয়ে নেওয়া সরকারের দায়িত্ব। আর আমরা যারা সরকারের বাইরে আছি, তাদের দায়িত্ব হচ্ছে ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা এবং ভুল করলে প্রতিবাদ জানিয়ে সংশোধনের আহ্বান জানানো।

জাপান সফর শেষে থাইল্যান্ডে জুলাই অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদেরও দেখতে যান জামায়াত আমির। তাদের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, আহতরা গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চেয়েছেন এবং কোনো ধরনের ফাঁকি না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির শফিকুর রহমান বলেন, আমি পাইকারি ও খুচরা বাজারে যাব। উৎপাদন পর্যায় থেকে বাজার পর্যন্ত দামের পার্থক্য যাচাই করব। এরপর আমরা আমাদের ভূমিকা নেব। আমরা চুপ থাকব না।

আরও

ফ্যামিলি কার্ড ‘শুমারি’র কাজ না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ

রাজনীতি

ফ্যামিলি কার্ড ‘শুমারি’র কাজ না পেয়ে দুই ছাত্রদল নেতার পদত্যাগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প...

২০২৬-০৮-১১ ২২:৩৯

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ, জামায়াতের তিন নেতা কারাগারে

রাজনীতি

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধ, জামায়াতের তিন নেতা কারাগারে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা ফেলা নিয়ে বিরোধের জেরে দায়ের করা হামলার মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাধারণ...

২০২৬-০৮-১০ ২৩:৩০

সম্ভবত ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

রাজনীতি

সম্ভবত ভারত শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া-না পাওয়ার বিষয় নেই।...

২০২৬-০৮-০৫ ২০:১৭

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

রাজনীতি

ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদলকে শিক্ষা নেওয়ার আহ্বান ছাত্রশিবিরের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠান চলাক...

২০২৬-০৮-০৪ ২২:৩৪

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

রাজনীতি

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্ন...

২০২৬-০৮-০৪ ২২:১০

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

রাজনীতি

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: নাহিদ ইসলাম

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্...

২০২৬-০৮-০৩ ২২:০৩