বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ভারতে ৮০০ কর্মী নিয়ে প্রযুক্তি কেন্দ্র করবে স্টারবাকস

ভারতে ৮০০ কর্মী নিয়ে প্রযুক্তি কেন্দ্র করবে স্টারবাকস

ভারতে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) স্থাপনের পরিকল্পনা করেছে মার্কিন বহুজাতিক ক্যাফে চেইন স্টারবাকস। এ জন্য দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইকে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই প্রযুক্তি কেন্দ্রে প্রায় ৮০০ জন প্রযুক্তিবিদ নিয়োগ দেওয়া হবে বলে সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে প্রকল্পটিতে কত অর্থ বিনিয়োগ করা হবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

বর্তমানে টাটা কনজ্যুমার প্রোডাক্টসের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে প্রায় ৫০০টি ক্যাফে পরিচালনা করছে স্টারবাকস। এ বিষয়ে দাপ্তরিক সময়ের বাইরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি মার্কিন ফার্মেসি চেইন ওয়ালগ্রিনসও তামিলনাড়ুতে একটি জিসিসি স্থাপনের জন্য চুক্তি করেছে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ইতোমধ্যে সিটি, বার্কলেস ও আমেরিকান এক্সপ্রেসের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ভারতে থাকা মোট জিসিসির প্রায় এক-দশমাংশ চেন্নাইয়ে অবস্থিত।

একটি বিজ্ঞপ্তিতে স্টারবাকসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা আনন্দ বরদরাজন বলেন, দক্ষ কর্মীবাহিনীর বিপুল উপস্থিতি, কর্মীদের চাকরি ছাড়ার তুলনামূলক কম হার এবং উন্নত ভৌত অবকাঠামো প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রযুক্তি ও গবেষণাবিষয়ক সংস্থা নাসকম ও জিনভের ২০২৬ সালের সাম্প্রতিক এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে জিসিসি হাব হিসেবে ভারতের গুরুত্ব বাড়ছে। দেশটিতে বর্তমানে ২ হাজার ১০০টির বেশি জিসিসি সক্রিয় রয়েছে। এসব কেন্দ্রে প্রায় ২৩ লাখ ৬০ হাজার পেশাজীবী কাজ করছেন। কেন্দ্রগুলো থেকে বার্ষিক রাজস্ব আয় প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স

আরও

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

জাতীয়

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজ...

২০২৬-০৯-২২ ২২:০৩

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে আগত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জু...

২০২৬-০৯-২২ ২০:৩০

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা

জাতীয়

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা আমদানি: জালিয়াতির নথি ও অদক্ষদের কাজ দেওয়ার অপচেষ্টা

বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানিতে (বিআইএফপিসিএল) কয়লা আমদানি কেন্দ্র করে গুরুতর অনিয়ম, জাল...

২০২৬-০৯-২২ ২০:১৪

মহেশপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জাতীয়

মহেশপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মাহাবুব রহমান (৩৫)কে...

২০২৬-০৯-২২ ১৫:০৫

জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়ায় নতুন সিদ্ধান্ত, কত টাকা বাড়ল?

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়ায় নতুন সিদ্ধান্ত, কত টাকা বাড়ল?

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লা ও মহানগর এলাকায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

২০২৬-০৯-২২ ১৪:৪০

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে, নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা

জাতীয়

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে, নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা

২০২৭ সালের হজের বিমানভাড়া কমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

২০২৬-০৯-২২ ১৪:০৯