মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ভালোবাসা কখনো একতরফা হয় না: জামায়াত আমির

ভালোবাসা কখনো একতরফা হয় না: জামায়াত আমির

বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্যদের বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো সম্পূর্ণ অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংবিধানের কোথাও সংরক্ষিত নারী আসনের সদস্যদের বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানোর কোনো বিধান বা প্রভিশন নেই। অতীতেও বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে এ ধরনের কোনো চর্চা ছিল না। এই অসাংবিধানিক পদায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রশ্ন করা হলে তারা একেকজন একেক ধরনের বক্তব্য দিচ্ছেন, যা সরকারের অবস্থানকে আরও অস্পষ্ট করে তুলেছে।

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের বরাদ্দ প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদীয় আসনের মতো সংরক্ষিত আসন থেকেও মোট ৫০ জন নারী সদস্য রয়েছেন। তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। সংসদে তুমুল সমালোচনার পর বর্তমানে তাদের সামান্য কিছু বরাদ্দ বা ফান্ডের ব্যবস্থা করা হলেও তা মোটেও যৌক্তিক নয়। এই বরাদ্দ সবার জন্য সমান হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে তিনি বলেন, পারস্পরিক দায়িত্ববোধ ও ভালোবাসা কখনো একতরফা হয় না, উভয় দিক থেকেই তা আসতে হয়। একটি সফল ও গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য সরকারি দলের পাশাপাশি একটি শক্তিশালী বিরোধী দল অত্যন্ত জরুরি। শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। এছাড়া সমাজে স্থিতিশীলতা বজায় রাখার মূল দায়িত্ব বর্তমান সরকারেরই বলে উল্লেখ করেন তিনি।

আরও

বিএনপি সরকার ১৮০ দিনে কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম

রাজনীতি

বিএনপি সরকার ১৮০ দিনে কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও...

২০২৬-০৮-২৪ ১৫:০৩

‘বাহাত্তরের সংবিধান সামনে রেখেই সংস্কারের কাজ এগোতে হবে’

রাজনীতি

‘বাহাত্তরের সংবিধান সামনে রেখেই সংস্কারের কাজ এগোতে হবে’

বাহাত্তরের সংবিধান সামনে রেখেই সংবিধান সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি...

২০২৬-০৮-২৪ ১৪:০২

জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

রাজনীতি

জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন ও তার ভাই আরিফ উদ্দিন...

২০২৬-০৮-২৪ ০৮:৪৯

জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান ও মুখপাত্র হলেন সুনীল শুভ রায়

রাজনীতি

জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান ও মুখপাত্র হলেন সুনীল শুভ রায়

জাতীয় পার্টির (জাপা) আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশের কো-চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন সুনীল শুভ রায়...

২০২৬-০৮-২৩ ২১:১৩

মন্ত্রী থেকে পদত্যাগ জহির উদ্দিনের, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতি

মন্ত্রী থেকে পদত্যাগ জহির উদ্দিনের, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেক...

২০২৬-০৮-২২ ১৮:০৫

মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট

রাজনীতি

মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। এরপরই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এ...

২০২৬-০৮-২১ ২২:৪৩