রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

উৎসবের সাজে ঠাকুরগাঁও, ৬-৭ সেপ্টেম্বর প্রথমবার আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উৎসবের সাজে ঠাকুরগাঁও, ৬-৭ সেপ্টেম্বর প্রথমবার আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন।

রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে পুরো জেলাজুড়ে এখন উৎসবের আমেজ। শহরকে দৃষ্টিনন্দন করে তুলতে সড়কের ডিভাইডার, ফুটপাত ও গুরুত্বপূর্ণ স্থাপনায় চলছে রঙের কাজ। নেওয়া হয়েছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণ করা হচ্ছে নাগরিক সংবর্ধনার মূল মঞ্চ।

সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কগুলোর আইল্যান্ডে নতুন রঙ দেওয়া হচ্ছে। ট্রাফিক মোড় ও স্থাপনাগুলোতে লাগানো হচ্ছে ব্যানার-ফেস্টুন। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও সাজসজ্জার কাজে অংশ নিয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা ও উচ্ছ্বাস

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। স্থানীয় বাসিন্দা বুলবুল হোসেন বলেন, "রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের জেলার গর্বিত সন্তান। তিনি রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে আসছেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাকে স্বাগত জানাতে শহর সাজানো হচ্ছে।"

ব্যবসায়ী জহির ইসলাম বলেন, _"রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে শহরের চেহারা পাল্টে যাচ্ছে। তবে আমরা চাই, এই সফর শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে ঠাকুরগাঁওয়ের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখুক।

গত ২০ আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই জেলাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। এবার প্রথমবার নিজ জেলায় আসায় সেই আনন্দ আরও বেড়েছে কয়েকগুণ।

জেলা প্রশাসন জানিয়েছে, রাষ্ট্রপতির সফর সুষ্ঠু ও নিরাপদ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সফরকালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

স্থানীয়দের প্রত্যাশা, রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের অবহেলিত শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে নতুন বরাদ্দ ও উদ্যোগ আসবে।

 

আরও

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

সারা দেশ

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত...

২০২৬-০৯-০৫ ২০:৩২

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৯-০৫ ২০:২৪

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০