শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ট্রুথ সোশ্যালের পোস্ট সাধারণ মানুষের কাছে প্রকাশের আগেই অর্থের বিনিময়ে দেখার সুযোগ দেওয়ার বিতর্কিত উদ্যোগের কারণে এই মামলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ম্যানহাটনের মার্কিন জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় বলা হয়েছে, ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের পোস্ট প্রায়ই আর্থিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে সরকারি ঘোষণাগুলো সাধারণের কাছে প্রকাশের আগেই দেখার সুযোগ দিতে মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত অর্থ নিচ্ছেন।

মামলায় বলা হয়েছে, এই পরিকল্পনা অভূতপূর্ব, দুর্নীতিগ্রস্ত ও অসাংবিধানিক। এই ব্যবস্থা বন্ধ করার লক্ষ্যেই মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

মামলাটি করেছে সংবাদ সংস্থা দ্য ইন্টারসেপ্ট মিডিয়া এবং অলাভজনক সংগঠন ফ্রিডম অব দ্য প্রেস অ্যাসোসিয়েশন।

কীভাবে কাজ করবে ‘ট্রুথ এপিআই’?

ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া গত জুলাইয়ে ঘোষণা দেয়, প্রতি মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার পরিশোধকারী গ্রাহকদের ট্রাম্পসহ প্ল্যাটফর্মের নির্দিষ্ট ব্যবহারকারীদের ‘বাজারে প্রভাব ফেলতে পারে’—এমন পোস্ট আগাম দেখার সুযোগ দেওয়া হবে। এই সেবার নাম ‘ট্রুথ এপিআই’।

মামলায় অভিযোগ করা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে ট্রাম্প সরকারি গুরুত্বপূর্ণ তথ্য থেকে ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি করেছেন। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দিতে সক্ষম, তাদের কাছে বাজারে প্রভাব ফেলতে পারে—এমন সরকারি তথ্য সাধারণ মানুষের আগে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

সূত্র: এএফপি

আরও

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি নয় সম্পদ নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য : আইআরজিসি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের মূল কারণ দেশটির পারমাণবিক কর্মসূচি নয় বলে দাবি করেছে ইসলামিক রেভল্য...

২০২৬-০৯-২৯ ১৪:৫৮

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

আন্তর্জাতিক

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, শেষ হচ্ছে দুই দশকের উপস্থিতি

দুই দশকেরও বেশি সময়ের সামরিক সম্পৃক্ততার অবসান ঘটিয়ে বুধবারের মধ্যে ইরাক থেকে শেষ ঘাঁটিগুলোও গুটিয়ে নিতে যাচ্ছে মার্কিন...

২০২৬-০৯-২৯ ১৪:৪৯

হরমুজ প্রণালি নিয়ে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা করছে ইরান

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি নিয়ে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা করছে ইরান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব আজ মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়ার আশা করছে...

২০২৬-০৯-২৯ ১৩:৫২

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭