বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

ট্রাম্পের আমন্ত্রণে মার্কিন সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর তিনি এই সফর করবেন।

সোমবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ সফরের তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ দিক, বাণিজ্য, বিশ্ব শান্তি ও বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, মাত্র ছয় মাসের ব্যবধানে চীন ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধানের পরস্পরের দেশে সফর করা একটি ‘ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা’। এই সফরের মাধ্যমে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মুখপাত্র গুও জিয়াকুন আরও বলেন, বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা বাড়াতে এবং বিদ্যমান মতপার্থক্যগুলো সঠিকভাবে নিরসন করতে আগ্রহী।

দুই দেশের মধ্যে কিছু বিষয়ে দ্বিমত থাকলেও তা দক্ষতার সঙ্গে মোকাবেলা করে দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক ধারায় ফেরাতে চায় বেইজিং। এর মাধ্যমে উভয় দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

আরও

জাতিসংঘে ইরানের অবস্থান তুলে ধরতে নিউইয়র্কের পথে পেজেশকিয়ান

আন্তর্জাতিক

জাতিসংঘে ইরানের অবস্থান তুলে ধরতে নিউইয়র্কের পথে পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং আন্তর্জাতিক মঞ্চে ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে...

২০২৬-০৯-২২ ১৩:১৯

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, ৩৫৫ আসন

আন্তর্জাতিক

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়, ৩৫৫ আসন

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে রেকর্ড জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্ব...

২০২৬-০৯-২২ ১১:৫১

আজ মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক

আজ মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবে...

২০২৬-০৯-২১ ১৭:৩২

ইসলামাবাদ লং মার্চ ঘিরে পাকিস্তানে উত্তাপ: গ্রেপ্তার ইমরান খানের ৩ বোন

আন্তর্জাতিক

ইসলামাবাদ লং মার্চ ঘিরে পাকিস্তানে উত্তাপ: গ্রেপ্তার ইমরান খানের ৩ বোন

আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের কর্মসূচি...

২০২৬-০৯-২১ ১৫:৩৮

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

আন্তর্জাতিক

সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে দেশটির সামরিক বাহিনীর একটি গোলাবারুদের ডিপোতে পর পর কয়েকবার (সিরিজ) বিস্ফোরণ হয়েছে এবং এত...

২০২৬-০৯-২১ ১৩:০৩