রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

থমকে গেল ইসলামাবাদ শান্তি আলোচনা, কারণ জানাল ইরান

থমকে গেল ইসলামাবাদ শান্তি আলোচনা, কারণ জানাল ইরান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠক হয়েছে। তবে এ বৈঠকে কোনো সমঝোতা ছাড়াই পাকিস্তান ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফলে আলোচনা এ পর্যায়ে থমকে গেছে। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী চাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ইরানি সূত্রের দাবি, মার্কিন পক্ষের ‘অতিরিক্ত ও অবাস্তব দাবির’ কারণেই সমঝোতা সম্ভব হয়নি।

ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, প্রায় ২১ ঘণ্টাব্যাপী টানা আলোচনা ও পরামর্শের পর বৈঠক শেষ হয়েছে। কিন্তু দীর্ঘ বৈঠকে দুই পক্ষ কোনো অভিন্ন কাঠামোতে পৌঁছাতে পারেনি।

ইরানি প্রতিনিধি দলে পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং আলি বাকেরি উপস্থিত ছিলেন। তারা আলোচনায় ইরানের জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরানি পক্ষের অভিযোগ, যুক্তরাষ্ট্র এমন কিছু লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে, যা তারা সামরিক অভিযানে অর্জন করতে পারেনি। এর মধ্যে অন্যতম হলো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরান থেকে পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়ার বিষয়টি।

প্রতিবেদনে বলা হয়, ইরানি প্রতিনিধিরা বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে একটি সমঝোতার পথ তৈরি করতে চাইলেও মার্কিন পক্ষের ‘অতিরিক্ত দাবি’ তাদের বাস্তবতা ও যুক্তি থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, তারা ইরানের কাছ থেকে পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে দীর্ঘমেয়াদি ও স্পষ্ট প্রতিশ্রুতি চায়।

এদিকে ইরানের পরমাণু ইস্যুতে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরানের কাছ থেকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘স্পষ্ট ও ইতিবাচক অঙ্গীকার’ প্রয়োজন।

রোববার (১২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্যান্স নির্দিষ্টভাবে কোন শর্ত ইরান প্রত্যাখ্যান করেছে তা জানাতে অস্বীকৃতি জানান। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল দাবি হলো ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করে এবং সে সক্ষমতা অর্জনের পথেও না এগোয়।

ভ্যান্স বলেন, আমাদের মূল প্রয়োজন হলো তারা পারমাণবিক অস্ত্র তৈরি এবং এমন কোনো সক্ষমতাও গড়ে না তোলার বিষয়ে স্পষ্টভাবে প্রতিশ্রুতি দিতে হবে। এর ফলে তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ থাকবে না।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান লক্ষ্যই হচ্ছে এই নিশ্চয়তা অর্জন করা। সে উদ্দেশ্যেই আলোচনায় অংশ নেওয়া হয়েছে। ভ্যান্স দাবি করেন, ইরানের পূর্ববর্তী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। এখন মূল প্রশ্ন হলো ইরান দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে সত্যিকারের রাজনৈতিক সদিচ্ছা দেখাবে কি না।

আরও

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

আন্তর্জাতিক

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

ইসলামাবাদে ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের বৈঠক। কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছ...

২০২৬-০৪-১২ ১০:০৭

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

আন্তর্জাতিক

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার কথা জানানোর পরপরই পাকিস্তান ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জ...

২০২৬-০৪-১২ ১০:০৩

পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে চায়নি ইরান : ভ্যান্স

আন্তর্জাতিক

পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে চায়নি ইরান : ভ্যান্স

ইরান তার পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসতে চায়নি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ড জে...

২০২৬-০৪-১২ ০৮:৪৪

সমঝোতা না হওয়ায় চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন ভ্যান্স

আন্তর্জাতিক

সমঝোতা না হওয়ায় চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন—পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় শেষ পর...

২০২৬-০৪-১২ ০৮:৩৯

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স

আন্তর্জাতিক

২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স

ক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্র...

২০২৬-০৪-১২ ০৮:৩৮

ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি : ট্রাম্প

আন্তর্জাতিক

ইরান চুক্তিতে আসুক আর না আসুক, আমরা জয়ী হয়েছি : ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বন্ধ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে পাকিস্...

২০২৬-০৪-১২ ০৮:১৪