বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবে আনন্দ-মিষ্টি বিতরণ

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁও জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। এই আনন্দ উদযাপনে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।

শনিবার (২ আগস্ট ২০২৬) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিক ও সুধীজন একত্রিত হন। এ সময় ঠাকুরগাঁওয়ের সন্তান দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে আসীন হওয়ায় সবাই আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।

আনন্দ উদযাপনের একপর্যায়ে প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভির হাসান তানু ও সিনিয়র সাংবাদিক রাফিক সরকারসহ অন্যান্য সাংবাদিকরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।

এ সময় সাংবাদিক রাফিক সরকার বলেন, "মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের গর্ব। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। তার সফলতা আমাদের অনুপ্রেরণা।"

প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক তানভির হাসান তানু বলেন, "ঠাকুরগাঁওবাসী হিসেবে এটি আমাদের জন্য গর্বের দিন। আমরা দেশ ও জাতির কল্যাণে নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। একইসাথে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে তার সহযোগিতা কামনা করছি।"

ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে এ আনন্দ উদযাপন ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩