বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

ঠাকুরগাঁওয়ে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রথমে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ রফিকুল হক এবং জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার বেলাল হোসেন স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে ঠাকুরগাঁও জেলা পরিষদ, ঠাকুরগাঁও পৌরসভা, এলজিইডি , ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঠাকুরগাঁও জেলা বিএনপি ও পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা কমান্ড, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা,ইএসডিও, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদসহ সকল শহীদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্মৃতি চারণ করেন এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও

মাগুরায় জগন্নাথদেব মন্দির উদ্বোধন, রথযাত্রার শুভ সূচনা সংস্কৃতি মন্ত্রীর

সারা দেশ

মাগুরায় জগন্নাথদেব মন্দির উদ্বোধন, রথযাত্রার শুভ সূচনা সংস্কৃতি মন্ত্রীর

মাগুরা শত্রুজিৎপুর মহাশ্মশান আশ্রম শ্রীশ্রী জগন্নাথদেব মন্দির-এর শুভ উদ্বোধন রথ শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠানে...

২০২৬-০৭-১৬ ১৬:৪১

কুড়িগ্রামে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত

সারা দেশ

কুড়িগ্রামে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জুলাই শ...

২০২৬-০৭-১৬ ১৬:৩১

‘জুলাই মাসের কথা মনে পড়লেই আমাদের বুক কেঁপে ওঠে’

সারা দেশ

‘জুলাই মাসের কথা মনে পড়লেই আমাদের বুক কেঁপে ওঠে’

ভোলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে...

২০২৬-০৭-১৬ ১৪:০৬

সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু সায়েম শাহ

সারা দেশ

সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু সায়েম শাহ

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং গ্রামীণ জনপদে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে দিনাজপুরের পার্বতীপু...

২০২৬-০৭-১৫ ২৩:১৬

শ্রমিকদের টর্চারসেলে আটক করে নির্যাতনের অভিযোগে ২জন গ্রেপ্তার

সারা দেশ

শ্রমিকদের টর্চারসেলে আটক করে নির্যাতনের অভিযোগে ২জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে তিন লোড-আনলোড শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে টর্চারসেলে আটকে নির্যাতন ও ম...

২০২৬-০৭-১৫ ২৩:১৩