সারা দেশ
ঠাকুরগাঁও সদরে আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করলেন RSCO ও DSCO
ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠাকুরগাঁও এর কর্মকর্তারা।
২০২৬-১০-১৩ ১৬:৩৭
লেখক
সারা দেশ
ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়ায় আমন ধান বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেছেন বীজ প্রত্যয়ন এজেন্সী, ঠাকুরগাঁও এর কর্মকর্তারা।
২০২৬-১০-১৩ ১৬:৩৭
সারা দেশ
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা জনাব মির্জা ফয়সল আমীন।
২০২৬-০৯-২৭ ১৫:৩২
সারা দেশ
রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র দাখিলের পর দেলাওয়ার হোসেন জানান, এবারের নির্বাচনে ভোটাররা তাকে বেছে নেবেন বলে তিনি আশাবাদী। নির্বাচিত হলে ঠাকুরগাঁওকে দুর্নীতিমুক্ত করতে কাজ করারও আশ্বাস দেন তিনি।
২০২৬-০৯-২৬ ১৭:৪৯
সারা দেশ
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রদল।
২০২৬-০৯-০১ ১৪:০৬
সারা দেশ
শিক্ষার মান ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ আবু জাফর।
২০২৬-০৮-০৭ ১৪:৪২
সারা দেশ
সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকার ২৬/০৭/২০২৬ তারিখের সংস্করণে "ঠাকুরগাঁওয়ে ভুঁইফোড় শিক্ষাপ্রতিষ্ঠান, অস্তিত্ব নেই, তবুও মিলছে উপবৃত্তি" শিরোনামে প্রকাশিত সংবাদে ঠাকুরগাঁও সদরের নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হয়েছে।
২০২৬-০৭-২৭ ১৩:০৪
সারা দেশ
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
২০২৬-০৭-১৬ ১৬:৩৬
সারা দেশ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ হওয়া এক স্কুলের চার স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
২০২৬-০৭-০১ ২২:৪৯
সারা দেশ
ঠাকুরগাঁওয়ে প্রায় ১১ বছর আগে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি মো. আব্দুল মমিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত রায়ে অর্থদণ্ডের পুরো টাকা ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে দণ্ডিতের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৬-০৭-০১ ২১:১৯