বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঠাকুরগাঁও সদরে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ যুবক আটক

ঠাকুরগাঁও সদরে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ যুবক আটক

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের দিবাকালীন মোবাইল-৩ ডিউটি টিমের অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে আটক করা হয়েছে।

আটকৃতের নাম শরিফুল ইসলাম (১৯)। তার পিতার নাম মৃত আব্বাস আলী, মাতা মোছাঃ শরিফা বেগম। বাড়ি ঠাকুরগাঁও সদরের ১৬নং নারঞ্জন ইউপির উত্তর বোচাপুকুর ০৮নং ওয়ার্ডে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই(নিঃ) মোঃ লিখন হোসেন, এএসআই(নিঃ) সারোয়ার জাহান এবং সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন মোবাইল-৩ ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইং ৩০/০৭/২০২৬ তারিখ রাত ২০.০৫ ঘটিকায় ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভার ০৫নং ওয়ার্ডের উত্তর হাজীপাড়া বড়মাঠের পশ্চিম দিকে থাকা ঈদের নামাজের মিম্বরের সামনে থেকে শরিফুল ইসলামকে আটক করা হয়।

এসময় উপস্থিত সাক্ষীদের সামনে বৈদ্যুতিক আলো ও টর্চ লাইটের আলোতে তল্লাশি করে তার ডান হাতে থাকা লাল রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে সর্বমোট ৮০ পিস কমলা রংয়ের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ বলেন, আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩