সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সিএনএনের প্রতিবেদন

তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা

তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা

বিশ্বজুড়ে নতুন করে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করছেন জ্বালানি বিশ্লেষকরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি সতর্ক করে বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ না হলে বিশ্ব তেলবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। যদিও আপাতত বাজার পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল, তবু কৌশলগত তেলের মজুত কমে আসা, শোধন সক্ষমতার সংকট এবং বিকল্প সরবরাহব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ বাড়ছেই। 

রোববার সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে। এতে বলা হয়- জুনে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে সই করে যুক্তরাষ্ট্র। সে সময় ট্রাম্প বলেছিলেন, সংঘাত অব্যাহত থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে এমন চাপ তৈরি হতে পারে, যা শুধু তেলের বাজার নয়, সামগ্রিক অর্থনীতিকেও নাড়িয়ে দেবে। তবে সেই সমঝোতা টেকেনি। ভেঙে যায় যুদ্ধবিরতিও। 

এর পরপরই হরমুজ প্রণালিতে আবারও জাহাজ চলাচল ব্যাহত হতে শুরু করে এবং বিশ্ববাজারে নতুন করে অনিশ্চয়তা দেখা দেয়। তবে পরিস্থিতি এতটা জটিল হওয়ার পরও আন্তর্জাতিক তেলবাজারে এখনো বড় ধরনের অস্থিরতা দেখা যায়নি। 

এর অন্যতম কারণ, যুদ্ধবিরতির সময় কয়েক সপ্তাহের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছিল। ওই সময় প্রণালিতে আটকে থাকা বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিশ্ববাজারে পৌঁছে যায়। এতে তাৎক্ষণিক সরবরাহ সংকট অনেকটাই কমে আসে। 

আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীন। বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশটি যুদ্ধ শুরুর আগেই বিপুল পরিমাণ অপরিশোধিত তেল মজুত করেছিল। ফলে আন্তর্জাতিক বাজার থেকে অতিরিক্ত তেল কেনার চাপ এখনো উলে­খযোগ্যভাবে বাড়েনি। বিশ্লেষকদের মতে, এ স্বস্তি সাময়িক। 

হরমুজে অচলাবস্থা দীর্ঘায়িত হলে এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে বর্তমানে যে ভারসাম্য দেখা যাচ্ছে, তা দ্রুত ভেঙে পড়তে পারে। তখন শুধু অপরিশোধিত তেলের দামই নয়, ডিজেল, জেট ফুয়েলসহ বিভিন্ন জ্বালানির বাজারেও বড় ধরনের চাপ তৈরির আশঙ্কা রয়েছে।

শুধু তেল নয়, পরিশোধিত জ্বালানিরও সংকট

বর্তমান পরিস্থিতিতে শুধু অপরিশোধিত তেল নয়, পরিশোধিত জ্বালানি নিয়েও বড় সংকট তৈরি হয়েছে। যুদ্ধ চলাকালে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের প্রায় ৩০টি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়। এসব স্থাপনা পুনরায় চালু হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। 

এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার অনেক শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি প্রায় ডিজেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। অথচ যুদ্ধের আগে বিশ্বের মোট ডিজেল রপ্তানির প্রায় ১২ শতাংশই আসত রাশিয়া থেকে। 

চীনও পরিবেশগত নীতি ও বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের পরিকল্পনার কারণে শোধন কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা আরোপ করেছে। ফলে বিশ্ববাজারে ডিজেল, জেট ফুয়েলসহ বিভিন্ন জ্বালানির সরবরাহে চাপ বাড়ছে। এই ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সক্ষমতায় শোধনাগার চালালেও তীব্র গরম আবহাওয়া উৎপাদন প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলছে। 

যুক্তরাষ্ট্রের অবস্থান কতটা শক্তিশালী

উৎপাদনের দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ তেল উৎপাদক। দেশটি প্রতিদিন নিজেদের চাহিদার চেয়েও বেশি অপরিশোধিত তেল উৎপাদন করে। কিন্তু এই সক্ষমতা পুরো সমস্যার সমাধান নয়। কারণ যুক্তরাষ্ট্রে উৎপাদিত তেলের বড় অংশ হালকা ধরনের, মূলত পেট্রোল তৈরির জন্য উপযোগী। 

অন্যদিকে ডিজেল, জেট ফুয়েল ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি উৎপাদনের জন্য মধ্যপ্রাচ্যের ভারী অপরিশোধিত তেলের প্রয়োজন হয়। ফলে জ্বালানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। 

পরিস্থিতি আগের চেয়েও বেশি জটিল

সিএনএনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোল্ডম্যানের মতে, এবার হরমুজ প্রণালিতে আগের মতো বিপুল পরিমাণ তেল আটকে নেই। ফলে প্রণালি খুলে গেলেও আগের মতো দ্রুত বড় সরবরাহ বাজারে আসবে না। এর সঙ্গে নতুন সমস্যা তৈরি হয়েছে লোহিত সাগরেও। এর আগে সৌদি আরব পাইপলাইনের মাধ্যমে তেল পশ্চিম দিকে নিয়ে গিয়ে লোহিত সাগর ব্যবহার করছিল। কিন্তু সেই বিকল্প পথও এখন ঝুঁকির মুখে। 

তবে বিশ্লেষকরা বলছেন, যদি কূটনৈতিক সমঝোতার মাধ্যমে নৌপথ স্বাভাবিক করা যায়, তাহলে বাজারে বড় ধরনের ধাক্কা এড়ানো সম্ভব হতে পারে।

আরও

জোড়াফুল প্রতীক হাতছাড়া হলে কী করবেন মমতা?

আন্তর্জাতিক

জোড়াফুল প্রতীক হাতছাড়া হলে কী করবেন মমতা?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক ‘জোড়াফুল’ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলীয় বিভাজনের জেরে কালীঘা...

২০২৬-০৮-০২ ২৩:০৮

এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক

এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প

ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতা চুক্তি হলে দেশটির ওপর পরিকল্পিত হামলা বাতিল করতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্...

২০২৬-০৮-০২ ১৯:৫৭

সেউতা অভিবাসন সংকট নিয়ে ইইউর জরুরি বৈঠক

আন্তর্জাতিক

সেউতা অভিবাসন সংকট নিয়ে ইইউর জরুরি বৈঠক

সেউতা অভিবাসন সংকট সমাধানে জরুরি বৈঠকের ডাক দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। স্পেনকে ঘিরে অন্যান্য দেশের সঙ্গে তৈরি হওয়া...

২০২৬-০৮-০২ ০৯:১২

ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি

আন্তর্জাতিক

ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছে...

২০২৬-০৮-০২ ০৯:০৩

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম সাবমেরিন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল চীন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম সাবমেরিন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল চীন

চীনের জেএল-৩ ক্ষেপণাস্ত্রটি চীনের উপকূলীয় জলসীমা থেকেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ফলে এটি বেইজিংয়ের পা...

২০২৬-০৮-০১ ২৩:৪৪

যুক্তরাষ্ট্রের ভিসায় কড়াকড়ি, বাংলাদেশসহ ৫০ দেশের জন্য নতুন শর্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ভিসায় কড়াকড়ি, বাংলাদেশসহ ৫০ দেশের জন্য নতুন শর্ত

যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে এখন কিছু দেশের নাগরিকদের জন্য বাড়তে পারে আর্থিক বাধা। নতুন এক নীতির আওতায় বাংলাদেশ, নেপাল...

২০২৬-০৮-০১ ২১:২১