রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা, চালক গ্রেপ্তার

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা, চালক গ্রেপ্তার

নড়াইলে তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৯ মার্চ) যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে র‌্যাব-৬।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার মধ্যরাতে তেল নিয়ে ঝগড়ার পর ম্যানেজার যখন কাজ শেষে সহকর্মী জিহাদুলকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন, তখন ঘাতক চালক সজোরে ট্রাক চালিয়ে তাদের পিষে দেয়।

এই নৃশংস ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তুলারামপুর পেড়লী গ্রামের নাহিদ সরদার। তার সঙ্গে থাকা বন্ধু জিহাদুল মোল্যার অবস্থাও আশঙ্কাজনক; তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি বিশ্লেষণ করে জানা যায়, তেল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে চালক সুজাত আলী জনসমক্ষেই ম্যানেজারকে হত্যার হুমকি দিয়েছিলেন এবং পরে পরিকল্পিতভাবে পেছন থেকে ধাওয়া করে এই হত্যাকাণ্ড ঘটান।

আরও

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

সারা দেশ

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দুবলার চর থেকে দক্ষিণ এলাকায় মাছ শিকারে গিয়ে এফবি জাহান ট...

২০২৬-০৭-০৪ ২১:২৫

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৪ ২১:২৪

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬