রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

‘তারেক রহমানের সরকার হবে মানবতার পক্ষের সরকার’: রিজভী

‘তারেক রহমানের সরকার হবে মানবতার পক্ষের সরকার’: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যে দল মানুষের স্বার্থে, মানবতা ও অসহায় মানুষের পক্ষে রাজনীতি করে। তারেক রহমানের সরকার মানবতার পক্ষের সরকার হবে। যে পতাকা তার মা-বাবা বহন করেছেন, সেই পতাকা আজ তারেক রহমান বহন করছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগরে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারের জন্য নির্মিত বাড়ির উদ্বোধন ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য শিশু, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কাউকে হত্যা করতে দ্বিধা করেননি। ১৭ বছর ধরে গুম-খুন চালানো হয়েছে। সর্বশেষ জুলাইয়ে শেখ হাসিনার গড়ে তোলা পুলিশ-র‌্যাব সর্বত্র রক্ত ঝরিয়েছে, রক্তের স্রোত বইয়ে দিয়েছে। তারই এমন হত্যার শিকার ফেনীর শহীদ হারুন।

তিনি বলেন, ‘আমরা একটি দুঃসময় অতিক্রম করেছি। এমন এক অন্ধকার যুগ অতিক্রম করেছি, যেখানে যারা বিরোধী দল করতেন, তাদের বাঁচার অধিকার ছিল না। বিরোধী মতের স্বাভাবিক জীবনযাপন, বাড়িতে ঘুমানোর অধিকার ছিল না। কে কখন গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও গুপ্তহত্যার শিকার হবেন, তা কেউ জানতেন না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘এমন ভয়াবহ একটি হিংস্র রাজত্বের মধ্যে আমরা দিনযাপন করেছি। শেখ হাসিনার ১৭ বছরে কারও লাশ নদীর ধারে, কারও লাশ খালে, আবার কারও লাশ নালায় পড়ে ছিল।’

পুলিশের গুলিতে নিহত ফেনীর হারুনকে স্মরণ করে রিজভী বলেন, হারুনের স্বপ্ন ছিল ভালোভাবে বেঁচে থাকার। তিনি গণতন্ত্র ফিরিয়ে আনা ও একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। হারুন ব্যাংকের টাকা পাচার করেননি, পদ্মা সেতু ও মেট্রোরেলের টাকা আত্মসাৎ করেননি। শুধু কথা বলার স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। এরই অংশ হিসেবে হারুনের পরিবারকেও বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্য শহীদদের পরিবারের পাশেও সবাই দাঁড়াবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যরা।

পরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে শহীদ হারুনের পরিবারের জন্য নির্মিত বাড়ির চাবি তুলে দেন অতিথিরা। চলতি বছরের ১২ এপ্রিল বাড়ি নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

এরপর হারুনের কবর জিয়ারত ও নবনির্মিত ঘর পরিদর্শন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে হরতালের সমর্থনে একটি মিছিল চলাকালে পুলিশের গুলিতে হারুনুর রশিদ নিহত হন।

আরও

বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী

জাতীয়

বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী

বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত...

২০২৬-০৯-১২ ২২:২৮

দেশে সারের সংকট নেই, মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে: কৃষিমন্ত্রী

জাতীয়

দেশে সারের সংকট নেই, মজুতদারদের বিরুদ্ধে অভিযান চলছে: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, সারের...

২০২৬-০৯-১২ ২০:৪৮

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আবারও ফিরছে ভর্তি পরীক্ষা

জাতীয়

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আবারও ফিরছে ভর্তি পরীক্ষা

প্রথম শ্রেণি বাদে দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে আবারও পরীক্ষা পদ্ধতি চালু করতে...

২০২৬-০৯-১২ ২০:২৮

‘শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী, গুমের নির্দেশদাতাও তিনি’: স্পিকার

জাতীয়

‘শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী, গুমের নির্দেশদাতাও তিনি’: স্পিকার

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং গুমের নির্দেশদাতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংস...

২০২৬-০৯-১২ ২০:২৫

পুলিশের দায়িত্ব পালনে পরিবারের অবদান গুরুত্বপূর্ণ: ডিএমপি কমিশনার

জাতীয়

পুলিশের দায়িত্ব পালনে পরিবারের অবদান গুরুত্বপূর্ণ: ডিএমপি কমিশনার

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দিন-রাত কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দ...

২০২৬-০৯-১২ ২০:২৪

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি

জাতীয়

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...

২০২৬-০৯-১২ ১৯:২১