রবিবার, ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

স্যান্ডো গেঞ্জি পরে বের হয়ে বিপাকে বরুণ ধাওয়ান

স্যান্ডো গেঞ্জি পরে বের হয়ে বিপাকে বরুণ ধাওয়ান

নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। গত বৃহস্পতিবার মধ্যরাতে মুম্বাইয়ে নিজ বাসা থেকে বের হয়েছিলেন অভিনেতা। এ সময় তার পরনে ছিল সাধারণ একটি স্যান্ডো গেঞ্জি। আর তা নিয়েই মূলত বিপাকে এই তারকা। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে নানা ট্রল।

মূলত, সাধারণ পোশাকে তার এমন ‘বেপরোয়া’ উপস্থিতি নিয়ে নেটিজেনদের একাংশ নানা নেতিবাচক মন্তব্য করছেন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রাতে বাসা থেকে বের হয়ে দ্রুত গতিতে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন বরুণ। এ সময় তার পরনে সাদা স্যান্ডো গেঞ্জি। 

সেখানে উপস্থিত ছবি শিকারিদের দেখে তিনি এড়িয়ে যাননি, বরং গাড়িতে বসে মৃদু হেসে হাত নেড়েছেন। আর ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা তার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। কটাক্ষের সঙ্গে কেউ কেউ মন্তব্য করেছেন, ‘বাসায় কি কোনো শার্ট নেই?’, আবার কেউ লিখেছেন, ‘বের হওয়ার আগে অন্তত একটা শার্ট গায়ে দিয়ে বের হতে পারতেন।’

উল্লেখ্য, বরুণ ধাওয়ান গত কয়েক মাস ধরেই বিভিন্ন কারণে আলোচনায় রয়েছেন। মাসখানেক আগে ‘বর্ডার টু’ সিনেমায় তার অভিনয় নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এমনকি সেই সিনেমার প্রচারের সময় মুম্বই মেট্রোর হাতল ধরে ঝুলে পড়ার কারণে প্রশাসনের রোশানলেও পড়তে হয়েছিল তাকে।

আরও

সালমান শাহ হত্যা মামলা : ২৩ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

বিনোদন

সালমান শাহ হত্যা মামলা : ২৩ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে তার স্ত্রী সামীরা হক, সা...

২০২৬-০৫-১৪ ১৮:৩০

আগুন ধরে গিয়েছিল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান

বিনোদন

আগুন ধরে গিয়েছিল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান

অল্পের জন্য বড় ক্ষতি হতে রক্ষা পেলেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে বাঙালি কমিউনিটিতে একটি সাংস্কৃত...

২০২৬-০৫-১২ ১৮:৪৭

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট

বিনোদন

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধ ও নিয়ন্ত্রণের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেছেন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফে...

২০২৬-০৫-১১ ১৯:০৩

এক সিরিজ করে পাঁচটি সম্মাননা, ১৬ বছরের কুপারের নতুন ইতিহাস

বিনোদন

এক সিরিজ করে পাঁচটি সম্মাননা, ১৬ বছরের কুপারের নতুন ইতিহাস

নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘অ্যাডলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য ফের ইতিহাস গড়লেন ১৬ বছর বয়সী অভিনেতা ওভেন কুপার। রোববার (...

২০২৬-০৫-১১ ০৯:৫২