রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই: ভোলায় হাফিজ ইব্রাহিম

সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই: ভোলায় হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার (৭ মে) বিকালে দৌলতখান আমিরজাং গজনবী স্টেডিয়ামে দৌলতখান প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন।

 তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় এবং অতিরিক্ত ডিভাইস-আসক্তি থেকে নিরাপদ রাখতে ক্রীড়া চর্চা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে।নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।’

আজকের ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহন করেন, সুকদেব প্রাথমিক বিদ্যালয়ে ও নুর মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী, দৌলতখান প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহ সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, দৌলতখান প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদল নেতা আবু হেনা রিয়াজ, জহিরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মোঃ সাগর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।

আরও

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

সারা দেশ

ট্রলারের পাখা ভেঙে ৩ দিন ধরে সাগরে ভাসছে ১৭ জেলে

বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দুবলার চর থেকে দক্ষিণ এলাকায় মাছ শিকারে গিয়ে এফবি জাহান ট...

২০২৬-০৭-০৪ ২১:২৫

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৭-০৪ ২১:২৪

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

সারা দেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন...

২০২৬-০৭-০৪ ২০:১১

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

সারা দেশ

পিরোজপুরের বলেশ্বর নদীতে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ ৮ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৮ ঘণ্টা পর মাহাবুব ব্যাপারি (৬...

২০২৬-০৭-০৪ ২০:০৬