মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

সুশান্তের মৃত্যু ‘আত্মহত্যায়’ হয়নি, দাবি সহ-অভিনেতার

সুশান্তের মৃত্যু ‘আত্মহত্যায়’ হয়নি, দাবি সহ-অভিনেতার

বলিউডের উদীয়মান অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। আজ তিনি এই দুনিয়ায় নেই, তবে ভক্ত ও সহ-কর্মীদের হৃদয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন। দেখতে দেখতে এই অভিনেতার মৃত্যুর ৬ বছর পেরিয়ে গেছে। এত বছর কেটে গেলেও আজও তাকে ভুলতে পারছেন না তার প্রিয়জনেরা।

এই আবহে সুশান্তকে স্মরণ করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের প্রবীণ অভিনেতা শিশির শর্মা। সুশান্তের মৃত্যুর এত বছর পর তার করা কিছু মন্তব্য অভিনেতার মৃত্যুকে নতুন করে প্রশ্নবিদ্ধ করেছে। শিশির বলেছেন, তিনি আজও বিশ্বাস করতে পারেন না যে সুশান্তের মতো একজন মানুষ আত্মহত্যা করতে পারেন।

সম্প্রতি ভারতের জনপ্রিয় সঞ্চালক সিদ্ধার্থ কন্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে 'ছিছোরে' সিনেমার সহ-অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন শিশির শর্মা। সেদিনের সেই দুঃখজনক ঘটনাটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, চলচ্চিত্র শিল্পের অনেকের মনেই এই ক্ষত আজও তাজা।

সাক্ষাৎকারে শিশির শর্মাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি সুশান্তের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে মনে করেন কি না? জবাবে এই বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘আমার মনে হয় না ও (সুশান্ত) এমন একজন মানুষ ছিল যে নিজের জীবন কেড়ে নেওয়ার মতো এত বড় পদক্ষেপ নেবে। সে ছিল অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমান। ২০২০ সালে যখন আমি প্রথম তার মৃত্যুর খবর শুনি, তখন নিজের চোখের জল আটকে রাখতে পারিনি। খবরটা মেনে নেওয়া খুব কঠিন ছিল।’
শিশির আরও জানান, এই খবরটি তার জন্য এক বিশাল ধাক্কা ছিল। এত প্রতিভাবান এবং সম্ভাবনাময় একজন তরুণ অভিনেতা কীভাবে এত আকস্মিকভাবে চলে যেতে পারে, তা তিনি মেলাতে পারছিলেন না। এই ট্র্যাজেডিকে বিশ্বাস করতে তার দীর্ঘ সময় লেগেছিল।

রহস্যের ইঙ্গিত দিয়ে প্রবীণ এই অভিনেতা আরও বলেন, ‘এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল, শুধু শুধু কেউ এভাবে আত্মহত্যা করে না। কিন্তু এখন আর কাকে বলব? আমি কেবল এটি প্রকৃতির ওপর ছেড়ে দিয়েছি এবং মনে করি এটি অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। একজন মানুষ, যিনি নিজের অভিনয় পেশাকে এত গুরুত্বের সাথে নিয়েছিলেন, তার সাথে এমন কিছু ঘটা সত্যিই বেদনার।’

সুশান্তের অভিনয় দক্ষতার প্রশংসা করে শিশির জানান, তিনি সুশান্তের কাজ খুব পছন্দ করতেন। বিশেষ করে 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' সিনেমাটিতে সুশান্তের অসাধারণ পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন তিনি।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২