রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সুপার কম্পিউটারে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল চীন

সুপার কম্পিউটারে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল চীন

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের মর্যাদা লাভ করেছে করেছে চীন। ২০১৭ সালের পর প্রথমবারের মতো কোনো চীনা কম্পিউটার এই তালিকার শীর্ষ অবস্থান দখল করেছে। বুধবার (২৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সবশেষ ‘টপ৫০০’ র‍্যাংকিংয়ে চীনের শেনজেনে অবস্থিত ‘লাইনশাইন’ কম্পিউটারটি শীর্ষস্থান দখল করেছে। এর আগে মার্কিন কম্পিউটার ‘এল ক্যাপিটান’ শীর্ষ অবস্থানে ছিল। এই তালিকায় চীনা কম্পিউটারটির প্রথমবারের মতো এ স্থানে এসেছে। 

‘টপ৫০০’ প্রকল্পের বিজ্ঞানীরা বলছেন, চীনের ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে থাকা লাইনশাইন কম্পিউটারটি ২ দশমিক ১৯৮ এক্সাফ্লপস গতি অর্জন করেছে। এর অর্থ হলো কম্পিউটারটি প্রতি সেকেন্ডে ২ কুইন্টিলিয়নেরও (একের পরে ১৮টি শূন্য) বেশি গণনা করতে পারে।

 র‍্যাংকিংয়ে ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে অবস্থিত মার্কিন সরকারের ‘এল ক্যাপিটান’ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর পরের দুই অবস্থানে রয়েছে টেনেসি এবং ইলিনয়ের জাতীয় গবেষণাগারে থাকা আরও দুটি মার্কিন সুপারকম্পিউটার। 

তালিকায় জার্মানির ‘জুপিটার’ সুপারকম্পিউটারটি বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। বর্তমানে এই পাঁচটি কম্পিউটারই বিশ্বে একমাত্র প্রকাশ্যে যাচাইকৃত ‘এক্সাস্কেল’ কম্পিউটার।

লাইনশাইন সুপারকম্পিউটারটি অন্যান্য উচ্চ-ক্ষমতাসম্পন্ন কম্পিউটারের তুলনায় কিছুটা ভিন্ন। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে সাধারণত ব্যবহৃত গ্রাফিক্স প্রসেসর বা জিপিইউর পরিবর্তে সম্পূর্ণ প্রথাগত কম্পিউটার চিপ বা সিপিইউর ওপর ভিত্তি করে চলে। 

‘টপ৫০০’-এর তথ্য বলছে, চীনের অত্যাধুনিক এ সুপারকম্পিউটারটি পরিচালনা করতে প্রায় ৪২ দশমিক ২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়।

আরও

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

আন্তর্জাতিক

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

জ্বালানির বাড়তি দাম কমাতে মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে সম্মত হয়েছে ইউরোপসহ জি৭ভুক্ত দেশগুলো। শুক্রবার (০২ অক্টোবর)...

২০২৬-১০-০২ ২২:৪৭

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

আন্তর্জাতিক

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলছে। ‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্য...

২০২৬-১০-০২ ২২:১৮

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

আন্তর্জাতিক

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যে তাকে নিয়ে নতুন দাবি করেছেন তার শাশুড়ি তা...

২০২৬-১০-০২ ২০:৫৫

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

আন্তর্জাতিক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কর...

২০২৬-১০-০২ ২০:৪৯

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস বিক্ষোভে রূপ নেওয়ায় শুক্রবার (২ অক্টোবর) প্রায় ৪০০ উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর...

২০২৬-১০-০২ ১৮:৫৯

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩