মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যে তাকে নিয়ে নতুন দাবি করেছেন তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ। তার দাবি, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফনের রাতে মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবা খামেনিকে তিনি নিজ চোখে দেখেছেন এবং তখন তিনি সুস্থ ও স্বাভাবিক ছিলেন।

সাম্প্রতিক এক ভিডিও সাক্ষাৎকারে মাহরুযাদেহ এ দাবি করেন। ইরানওয়্যার ও জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়্যা নিউজ তার বক্তব্য প্রকাশ করেছে।

তায়্যেবেহ মাহরুযাদেহ হলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম-আলী হাদ্দাদ-আদেলের স্ত্রী এবং মোজতবা খামেনির প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির হামলায় আলি খামেনির বাসভবন ও দপ্তরে হামলার ঘটনায় জাহরা নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জুলাইয়ে মাশহাদের ইমাম রেজা মাজারে আলি খামেনির দাফনের সময় মোজতবার উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। প্রকাশিত আনুষ্ঠানিক ছবি ও ভিডিওতে তাকে দেখা যায়নি। এ কারণে তার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে জল্পনা আরও বাড়ে।

তবে মাহরুযাদেহর নতুন দাবিতে বলা হয়েছে, দাফনের রাতে তিনি মাজারে উপস্থিত ছিলেন। তার বক্তব্য অনুযায়ী, সে সময় মোজতবা ‘সম্পূর্ণ সুস্থ’ ছিলেন। তবে তার দাবির সঙ্গে মোজতবার সাম্প্রতিক কোনো ছবি বা অডিও-ভিডিও প্রমাণ প্রকাশ করা হয়নি।

এর আগে মার্চের ৮ তারিখে মোজতবা খামেনিকে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার নামে প্রকাশিত বক্তব্য ও নির্দেশনাগুলোও লিখিত আকারেই প্রকাশ করা হচ্ছে বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।

ফলে নতুন এই দাবি মোজতবার শারীরিক অবস্থা নিয়ে চলমান জল্পনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা স্বাধীনভাবে যাচাই করার মতো সাম্প্রতিক ছবি, ভিডিও বা অডিও প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।

আরও

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

আন্তর্জাতিক

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীরা অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। এর মধ্য দিয়ে দে...

২০২৬-১১-০৫ ১২:২২

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্...

২০২৬-১১-০৪ ২২:০৪

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

আন্তর্জাতিক

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এ সপ্তাহে জমকালো আয়োজন করেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছিল ডিজে পরিবেশনা,...

২০২৬-১১-০১ ১৮:০৮

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

আন্তর্জাতিক

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে সহায়তা পাচ্ছে ইরান-সম...

২০২৬-১১-০১ ১৮:০৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে...

২০২৬-১১-০১ ১৪:৫৯