শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

স্থানীয় সরকারের ৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী জানান, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ ছাড় করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মীর শাহে আলম বলেন, "স্থানীয় সরকারের আওতাধীন জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এলজিইডির দপ্তর, ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং সারা দেশের হাট-বাজার ও গ্রোথ সেন্টারসহ মোট ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে।"

তিনি আরও বলেন, "এসব প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছি। এ জন্য আলাদা আলাদা চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।"

আগামী ২৭ জানুয়ারির মধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান প্রতিমন্ত্রী।

আরও

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়-বৃষ্টির মধ্যে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবা...

২০২৬-০৯-২৪ ১৯:২০

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছ...

২০২৬-০৯-২৪ ১৮:০৩

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

সারা দেশ

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার আড়াই বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৯

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

সারা দেশ

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

প্রায় ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা অচল হয়ে যায় সালেহার। এরপর থেকেই ভাঙাচোরা কুঁড়েঘরে একাকী ও মানবেতর জ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৩