শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়-বৃষ্টির মধ্যে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের বাবা, দুই ছেলে ও এক মেয়েসহ চারজন নিখোঁজ রয়েছেন। ট্রলারে থাকা ১৩ যাত্রীর মধ্যে নয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। নয়জনকে প্রাথমিক অবস্থায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত নারীর নাম রাশিদা (৫০)। তিনি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আক্কাছ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় আমান সিমেন্ট কোম্পানির কাছাকাছি মেঘনা নদীর তীরবর্তী বাঁধসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হোমনার শ্রীমদি এলাকা থেকে বৈদ্যেরবাজারের হাড়িয়া বৈদ্যপাড়ায় মেয়ের বিয়ের দাওয়াতে যোগ দিতে স্বজনরা ট্রলারে করে দুটি গরু ও একটি ছাগল নিয়ে আসছিলেন। বৈদ্যেরবাজার এলাকায় পৌঁছানোর সময় ঝড়-বৃষ্টির মধ্যে মেঘনা নদী উত্তাল হয়ে উঠলে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পর ট্রলারের চালক মোহাম্মদ নবী ও আমির হোসেনসহ নয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে হেলাল (৬০) এবং তার দুই ছেলে ও এক মেয়েসহ ট্রলার এবং ট্রলারে থাকা দুটি গরু ও একটি ছাগল নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয় জেলেরা নৌকা নিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করছেন। পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনও তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন।

বিয়ের দাওয়াতে যোগ দিতে যাওয়া একটি পরিবারের জন্য আনন্দের এই যাত্রা মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। মেঘনা নদীতে নিখোঁজ চারজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছ...

২০২৬-০৯-২৪ ১৮:০৩

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

সারা দেশ

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার আড়াই বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৯

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

সারা দেশ

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

প্রায় ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা অচল হয়ে যায় সালেহার। এরপর থেকেই ভাঙাচোরা কুঁড়েঘরে একাকী ও মানবেতর জ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৩

ডেঙ্গু প্রতিরোধে বাকৃবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে বাকৃবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে ত...

২০২৬-০৯-২৪ ১৭:৪১