শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

প্রায় ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা অচল হয়ে যায় সালেহার। এরপর থেকেই ভাঙাচোরা কুঁড়েঘরে একাকী ও মানবেতর জীবন কাটছিল তাঁর। সম্প্রতি তাঁর দুরবস্থার কথা জানতে পেরে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সালেহার ঘরে এক বান্ডিল টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে ২১ সেপ্টেম্বর সালেহার দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশের পর সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু তাঁর বাড়িতে গিয়ে খোঁজ নেন এবং আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে টিন সংস্কার, বয়স্ক ভাতা ও আর্থিক সহায়তার আশ্বাস দেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, এমপি-পুত্র রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর এ ইয়াসমিন নোবেল, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, সনমান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হকসহ সরকারি কর্মকর্তা ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় আবেগাপ্লুত সালেহা এমপি পুত্র খাইরুল ইসলাম সজিবের মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলেন, “বাবা, তুমি আমার পাশে দাঁড়িয়েছ—আল্লাহ তোমাকে ভালো রাখুক। জীবনের শেষ সময়ে এই সহায়তা আমার অনেক উপকারে আসবে।”

খাইরুল ইসলাম সজিব বলেন, “সালেহার মতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাঁর প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

আরও

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়-বৃষ্টির মধ্যে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবা...

২০২৬-০৯-২৪ ১৯:২০

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছ...

২০২৬-০৯-২৪ ১৮:০৩

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

সারা দেশ

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার আড়াই বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৯

ডেঙ্গু প্রতিরোধে বাকৃবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে বাকৃবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে ত...

২০২৬-০৯-২৪ ১৭:৪১