শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকায় ভবনের ৭ তলা ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলীফ (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্ব ইসলামবাগ বউবাজারের ৪৯/২ নম্বর বাসায় খেলার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলীফের বাবার নাম মোহাম্মদ কবির। সে ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ছেলের মৃত্যুর বর্ণনা দিয়ে মো. কবির বলেন, দুপুর ২টার দিকে বাসার ৭ তলার ছাদে খেলার সময় অনাকাঙ্ক্ষিতভাবে নিচে পড়ে গুরুতর আহত হয় আলীফ। পরে তাকে দ্রুত উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, চকবাজার থেকে আহত অবস্থায় ওই স্কুলশিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আরও

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছ...

২০২৬-০৯-২৪ ১৮:০৩

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

সারা দেশ

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার আড়াই বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৯

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

সারা দেশ

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

প্রায় ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা অচল হয়ে যায় সালেহার। এরপর থেকেই ভাঙাচোরা কুঁড়েঘরে একাকী ও মানবেতর জ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৩

ডেঙ্গু প্রতিরোধে বাকৃবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে বাকৃবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে ত...

২০২৬-০৯-২৪ ১৭:৪১