সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

শতবর্ষ পেরিয়েও টাইটানিকের স্মৃতি অমূল্য, নিলামে ঘড়ি বিক্রি আড়াই লাখ পাউন্ডে

শতবর্ষ পেরিয়েও টাইটানিকের স্মৃতি অমূল্য, নিলামে ঘড়ি বিক্রি আড়াই লাখ পাউন্ডে

সমুদ্রের তলদেশে ডুবে যাওয়া টাইটানিকের সঙ্গে হারিয়ে গিয়েছিল প্রায় দেড় হাজার মানুষের জীবন। কিন্তু তাঁদের কেউ কেউ যে স্মৃতি রেখে গেছেন, তা এক শতাব্দীরও বেশি সময় পরও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। ইংল্যান্ডে সম্প্রতি টাইটানিকের যাত্রীদের ব্যবহৃত শতাধিক স্মারক নিলামে উঠেছিল। সেগুলোর মধ্যে একটি সোনার পকেটঘড়ি বিক্রি হয়েছে আড়াই লাখ পাউন্ডে।

ঘড়িটির মালিক ছিলেন ৩২ বছর বয়সী আইরিশ নারী মেরি ম্যানগান। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। ১৯১২ সালের শুরুর দিকে পরিবারের সঙ্গে দেখা করতে আয়ারল্যান্ডে গিয়েছিলেন। পরে টাইটানিকে চড়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। জাহাজডুবির পর তাঁর মরদেহ থেকে ঘড়িটি উদ্ধার করা হয়। পরিবারের কাছে ফিরে আসা সেই স্মারকটি পরে বেলফাস্টের টাইটানিক জাদুঘরে অন্য পারিবারিক সংগ্রহের সঙ্গে প্রদর্শিত হয়েছিল।

নিলামে আরেকটি মূল্যবান স্মারক ছিল লেডি ডাফ গর্ডনের হীরার আংটি। সেটি বিক্রি হয়েছে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে। প্রথম শ্রেণির যাত্রী রামন আর্তাগাভেইতিয়া গোমেজের লেখা একটি চিঠি বিক্রি হয়েছে ৮০ হাজার পাউন্ডে। টাইটানিকের নিজস্ব প্যাডে স্প্যানিশ ভাষায় লেখা চিঠিটি তাঁর শরীর থেকে উদ্ধার করা হয়েছিল। জাহাজের রং, ভেতরের তাপমাত্রা, খাবার ঘরের ব্যবস্থা—এমন নানা বিষয় লিখেছিলেন তিনি।

নিলামে বিক্রি হওয়া অন্য সামগ্রীর মধ্যে ছিল টাইটানিকের একটি দুর্লভ টিকিট, যার দাম উঠেছে ৪৫ হাজার ৫০০ পাউন্ড। একটি বিমার দলিল বিক্রি হয়েছে ২৭ হাজার পাউন্ডে। জাহাজের জ্যেষ্ঠ বেতার অপারেটর জ্যাক ফিলিপসের লেখা একটি পোস্টকার্ডের দাম উঠেছে প্রায় ৩২ হাজার পাউন্ড।

পোস্টকার্ডটির ঐতিহাসিক গুরুত্বও বিশেষ। টাইটানিক ডোবার সময়ও দায়িত্বে অবিচল ছিলেন ফিলিপস। জাহাজটি বিপদে পড়লে তিনি বেতারযন্ত্রে সংকেত পাঠিয়ে উদ্ধার তৎপরতায় সহায়তা করেন। মৃত্যুর মাত্র চার দিন আগে সাউদাম্পটন বন্দরে থাকা টাইটানিক থেকে বোন এলসিকে পোস্টকার্ডটি লিখেছিলেন তিনি।

ইংল্যান্ডের উইল্টশায়ারের ডেভাইজ শহরে নিলামটি আয়োজন করে হেনরি অলড্রিজ অ্যান্ড সন। প্রতিষ্ঠানটির নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ জানিয়েছেন, সব মিলিয়ে বিক্রির অঙ্ক ১০ লাখ পাউন্ড ছাড়িয়েছে। বিভিন্ন দেশের সংগ্রাহকেরা এতে অংশ নেন।

টাইটানিক ডুবে যাওয়ার ১১৪ বছর পরও জাহাজটির প্রতি মানুষের আগ্রহ কমেনি। নিলামে ওঠা এসব সামগ্রী কেবল দামি সংগ্রহ নয়; এগুলো একেকটি মানুষের ব্যক্তিগত জীবন, শেষ যাত্রা ও হারিয়ে যাওয়া ইতিহাসের সাক্ষী।

আরও

বিদেশে উচ্চশিক্ষার পাঠ শুধু ক্লাসরুমে নয়, প্রতিদিনের জীবনও শেখায়

অন্যান্য

বিদেশে উচ্চশিক্ষার পাঠ শুধু ক্লাসরুমে নয়, প্রতিদিনের জীবনও শেখায়

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে অনেকের চোখে ভাসে সুন্দর ক্যাম্পাস, উন্নত পরিবেশ, নতুন সংস্কৃতি আর সম্ভাবনাময় ভবিষ্যৎ। কিন্তু...

২০২৬-১১-২৩ ১২:৪০

পদ্মার চরে ২৩০ ঘরের ১৩৯টিই পরিত্যক্ত, প্রশ্নের মুখে আশ্রয়ণ প্রকল্প

অন্যান্য

পদ্মার চরে ২৩০ ঘরের ১৩৯টিই পরিত্যক্ত, প্রশ্নের মুখে আশ্রয়ণ প্রকল্প

ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তৈরি করা হয়েছিল ২৩০টি ঘর। উদ্দেশ্য ছিল তাঁদের মাথা গোঁজার স্থায়ী ঠিকানা দেওয়...

২০২৬-১১-২২ ১১:৫৭

ভারতে খুনের মামলায় বন্দি বাংলাদেশি: ১৮ বছর পর মায়ের কাছে ফিরছেন বাদল, মুক্তি মিলল না তবুও

অন্যান্য

ভারতে খুনের মামলায় বন্দি বাংলাদেশি: ১৮ বছর পর মায়ের কাছে ফিরছেন বাদল, মুক্তি মিলল না তবুও

ভারতে বেড়াতে গিয়ে খুনের মামলায় গ্রেফতার। তার পর আদালতে যাবজ্জীবন কারাদণ্ড। প্রায় এক দশক ভারতের জেলে কাটিয়ে বন্দি বিনিময়...

২০২৬-১১-২১ ২১:৫৫

ঢাকায় নিরাপদ ই-রিকশা, কিন্তু ভাড়া ঠিক করবে কে?

অন্যান্য

ঢাকায় নিরাপদ ই-রিকশা, কিন্তু ভাড়া ঠিক করবে কে?

ঢাকার রাস্তায় নতুন ধরনের ব্যাটারিচালিত ই-রিকশা দেখা যাচ্ছে। দেখতে অনেকটা সিএনজিচালিত অটোরিকশার মতো। নিবন্ধন ও কারিগরি মা...

২০২৬-১১-২০ ১১:৫৫

যুদ্ধের ভয়, নাকি অদৃশ্য বিপদের সংকেত—ইউরোপজুড়ে খাবার মজুতের হিড়িক

অন্যান্য

যুদ্ধের ভয়, নাকি অদৃশ্য বিপদের সংকেত—ইউরোপজুড়ে খাবার মজুতের হিড়িক

ভাবুন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন বিদ্যুৎ নেই। ফোনে নেটওয়ার্ক নেই, ব্যাংকের কার্ড কাজ করছে না। বাইরে বেরিয়ে দেখলেন সুপারম...

২০২৬-১১-১৯ ১০:৪৭

আগুনের শহরে বস্তিবাসীর নির্ঘুম জীবন

অন্যান্য

সাততলা থেকে কড়াইল আগুনের শহরে বস্তিবাসীর নির্ঘুম জীবন

ঢাকার বস্তিতে আগুন লাগলে আকাশে শুধু ধোঁয়া ওঠে না, পুড়ে যায় শত শত মানুষের বেঁচে থাকার ছোট ছোট আয়োজন। কারও ঘরে থাকে মাসের...

২০২৬-১১-১৮ ১৯:৪৮