রবিবার, ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সরকার গঠনের অনুমতিপত্র পেতে এক ঘণ্টা বসে ছিলেন থালাপতি বিজয়

সরকার গঠনের অনুমতিপত্র পেতে এক ঘণ্টা বসে ছিলেন থালাপতি বিজয়

সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়। গতকাল শনিবার সেখানকার রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছ থেকে সরকার গঠনের অনুমতিপত্র নিয়ে আসেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল সন্ধ্যার দিকে রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি। ওই সময় তিনি রাজ্যপালকে জানান আরও দুটি দল তাকে সমর্থন দিয়েছে। এতে করে তার দল টিভিকে ও জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০ এ। এ সময় সরকার গঠনের অনুমতি চান তিনি।

তবে রাজ্যপাল যাচাই বাছাই করেন থালাপতি সত্য বলছেন কি না। বিশেষ করে ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) তাকে সমর্থন জানিয়ে যে চিঠি দিয়েছে সেগুলো আসল কি না তা রাজ্যপাল যাচাই করেন।

এরআগে ভারতীয় কংগ্রেস ও সিপিআই এবং সিপিআই (এম)-সহ তিনটি বামপন্থি দল থালাপতিকে সমর্থন জানান। তাদের দেওয়া চিঠিগুলো আগেই যাচাই করেন রাজ্যপাল।

যাচাই বাছাই শেষে যখন রাজ্যপাল নিশ্চিত হন বিজয় থালাপতি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, তখন তিনি শপথ গ্রহণের তারিখ ও সময় সম্পর্কে থালাপতিকে জিজ্ঞেস করা হয়। থালাপতি তখন সিদ্ধান্ত দেন রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তিনি শপথ নেবেন।

একটি সূত্র জানিয়েছে, থালাপতি বিজয়কে রাজ্যপাল তখন জানান তিনি এক ঘণ্টার মধ্যে তার কাছে সরকার গঠনের আমন্ত্রণপত্র পাঠিয়ে দেবেন। কিন্তু থালাপতি জানান তিনি অপেক্ষা করবেন। এরপর এক ঘণ্টা পর নিজ হাতে আমন্ত্রণপত্র নিয়ে রাজভবন থেকে বের হন তিনি।

সূত্র: এনডিটিভি

আরও

শুভেন্দুর বিস্ময়কর উত্থান, বাংলাদেশ প্রশ্নে কী হতে পারে তার অবস্থান?

আন্তর্জাতিক

শুভেন্দুর বিস্ময়কর উত্থান, বাংলাদেশ প্রশ্নে কী হতে পারে তার অবস্থান?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিনের এক অপ্রতিরোধ্য শক্তি ছিল তৃণমূল কংগ্রেস। সেই বাস্তবতাকে বদলে দিয়ে বিজেপির প্রথম মুখ্যম...

২০২৬-০৫-০৯ ২১:১৬

যুক্তরাজ্যে হৃদরোগে আক্রান্ত ১ লাখেরও বেশি মানুষ পাচ্ছেন পিআইপি ভাতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে হৃদরোগে আক্রান্ত ১ লাখেরও বেশি মানুষ পাচ্ছেন পিআইপি ভাতা

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন (DWP) প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।...

২০২৬-০৫-০৯ ২০:৫০

শুভেন্দুর নেতৃত্বে শপথ নিল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার

আন্তর্জাতিক

শুভেন্দুর নেতৃত্বে শপথ নিল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাঁচজন।তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যম...

২০২৬-০৫-০৯ ১৯:৩৯

যে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

যে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের আগে দেশটির পক্ষ থেকে এক পদক্ষেপ নেওয়া হয়েছে। সফরে চীনের প্রেসি...

২০২৬-০৫-০৯ ১৮:৫০

ভেনেজুয়েলা থেকে ইউরেনিয়াম জব্দের দাবি ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক

ভেনেজুয়েলা থেকে ইউরেনিয়াম জব্দের দাবি ট্রাম্প প্রশাসনের

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার দাবি করেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্...

২০২৬-০৫-০৯ ১৮:২৩

বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্যের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক

বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্যের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে সব বিরোধী শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপ...

২০২৬-০৫-০৯ ১৮:১৭