বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, অভিযানে উদ্ধার ৭০ পিস ইয়াবা

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, অভিযানে উদ্ধার ৭০ পিস ইয়াবা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ৩১মার্চ বিকেল আনুমানিক ৫টার দিকে সোনারগাঁ থানাধীন কৃষ্ণপুরা এলাকার দত্তপাড়া মতিন সাহেবের বাগান বাড়ির ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান (৩৮), পিতা মৃত মোহাম্মদ আলী, মাতা মোসাম্মৎ পারভীন সুলতানা, সাং কৃষ্ণপুরা, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ এবং মোঃ সেলিম মিয়া (৩৩), পিতা মোঃ আবুল হোসেন, মাতা মোছাঃ সেলিনা, সাং তালতলী, থানা হোমনা, জেলা কুমিল্লা। বর্তমানে তিনি কৃষ্ণপুরা, সোনারগাঁয়ে বসবাস করছিলেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই আরিফ, এএসআই সাইফুল, কামরুজ্জামানসহ পুলিশের একটি দল।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ওসি মো. মহিবুল্লাহ গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সোনারগাঁ থানায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের সময় থানায় ৫৬টি মামলা চলমান থাকলেও এ পর্যন্ত তিনি ৯৪ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

সম্প্রতি এক বিশেষ সভায় তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে বলেন, “চলো এবার যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে এবং এ ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

আরও

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

সারা দেশ

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় শ্বাসনালী আটকে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

জীবননগরে ঘুমন্ত অবস্থায় দুধ পান করানোর সময় জুনায়েদ হোসেন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ...

২০২৬-০৯-১৬ ২২:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

সারা দেশ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) স্থায়ী...

২০২৬-০৯-১৬ ১৯:০৯

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

সারা দেশ

বাংলাদেশে কার্যক্রমের ৫০ বছর পূর্তি উদযাপন করল এইচবিএল

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্তি উদযাপন করেছে এইচবিএল। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক খাতের সঙ্গে পাঁচ দশকের অ...

২০২৬-০৯-১৬ ১৮:৫২

পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

সারা দেশ

লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন, বড় দুর্ঘটনার শঙ্কা—প্রশাসনের জরুরি নজরদারি দাবি পাংশায় মুদি-ক্রোকারিজ দোকানে LPG সিলিন্ডারের অবাধ বিক্রি

রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মুদি দোকান, ক্রোকারিজের দোকানসহ বিভিন্ন ছোট ব্যবসাপ্রতিষ্ঠানে অবাধে...

২০২৬-০৯-১৬ ১৮:৪২

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

সারা দেশ

কমলগঞ্জে মো. নুরুল ইসলাম ফরিদ এর ইন্তেকাল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাল্লারপার হাজীবাড়ী নিবাসী ও বর্তমানে ভানুগাছ চৌমুহনী এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলাম ফরিদ...

২০২৬-০৯-১৬ ১৮:৪০

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

সারা দেশ

নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন অ্যাড. মো. আসাদুজ্জামান খান...

২০২৬-০৯-১৬ ১৮:৩৬