শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ওষুধ বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক। এ সময় মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন হাবিবপুর এলাকার কয়েকটি কারখানা ও ফার্মেসিতে তদারকি চালানো হয়।

অভিযানকালে “আদি মিষ্টি ভুবন” নামের একটি উৎপাদন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, খাদ্যে ক্ষতিকর রং ব্যবহার এবং উৎপাদনস্থলে পোকামাকড়ের উপস্থিতি পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া “ভাই ভাই পোল্ট্রি ফিড ও মেডিসিন কর্নার” নামের একটি প্রতিষ্ঠানের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন ও বিভিন্ন ওষুধ সংরক্ষণের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে বাজার তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল ও কৃষি বিপণন বিভাগের প্রতিনিধিরা সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীরাও।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ: পানি সম্পদমন্ত্রী

সারা দেশ

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ: পানি সম্পদমন্ত্রী

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী...

২০২৬-০৯-১১ ২১:০০

অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

সারা দেশ

অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে আওয়ামী লীগ পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ...

২০২৬-০৯-১১ ২০:০১

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

সারা দেশ

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

ভোলায় মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজ ২ জনের মধ্যে মো.রাকিব (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নদীতে নিখোঁজ রয়ে...

২০২৬-০৯-১১ ১৯:০৬

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে...

২০২৬-০৯-১১ ১৫:৪৫

বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

সারা দেশ

দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পণ্য পাচারের অভিযোগ যেন থামছেই না। সর্বশেষ বন্দরের ২৯ নম্বর শেড...

২০২৬-০৯-১১ ১৫:৪৪

রাজবাড়ীর পাংশায়  ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে পাং...

২০২৬-০৯-১১ ১৫:৪২