শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতা আব্দুর রউফ ও জলিল সকল পদ থেকে বহিষ্কার

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতা আব্দুর রউফ ও জলিল সকল পদ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সোনারগাঁ উপজেলা শাখার গুরুত্বপূর্ণ দুই পদধারী নেতাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

​শনিবার (২২ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

​বহিষ্কৃত নেতারা হলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।

​দলীয় সূত্রে জানানো হয়, দীর্ঘদিন ধরে দলীয় পদ-পদবি ব্যবহার করে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার স্পষ্ট অভিযোগের ভিত্তিতে নির্দেশক্রমে তাদের বহিষ্কার করা হয়েছে।
 

​এ বিষয়ে দলের পক্ষ থেকে দুটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে, এখন থেকে উল্লিখিত বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখা এবং বহিষ্কৃত ব্যক্তিরা পরবর্তীতে দলীয় পদ-পদবি ব্যবহার করে অথবা কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের মাধ্যমে দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

​দলের শৃঙ্খলা, ঐক্য এবং সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিএনপির সকল স্তরের নেতাকর্মীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব।

​উল্লেখ্য যে, বিএনপিতে থেকে সদ্য বহিষ্কৃত দুই নেতা আব্দুর রউফ ও আব্দুল জলিল দুই সহোদর হওয়া সত্ত্বেও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। সম্প্রতি উপজেলার আষাড়িয়ারচর এলাকায় পুনরায় সংঘর্ষ ও বিএনপির পার্টি অফিস ভাঙচুর করা হলে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঘটনার ৩ দিন পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে সাংগঠনিকভাবে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

আরও

তালতলীতে জমি চাষে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

সারা দেশ

তালতলীতে জমি চাষে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

বরগুনার তালতলীতে জমি জোরপূর্বক চাষাবাদে বাধা দেওয়ায় মো. রাকিব (২৫) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম কর...

২০২৬-০৮-২২ ১৯:৩৪

ফেনীতে চট্রগ্ৰাম অভিমূখে লংমার্চ বাস্তবায়ন কমিটির সমন্বয় সভা

সারা দেশ

ফেনীতে চট্রগ্ৰাম অভিমূখে লংমার্চ বাস্তবায়ন কমিটির সমন্বয় সভা

গনভোটের রায় বাস্তবায়ন সহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্...

২০২৬-০৮-২২ ১৯:৩৩

চট্টগ্রামে অবৈধ বালু উত্তোলন, ৯ শ্যালো মেশিন ধ্বংস

সারা দেশ

চট্টগ্রামে অবৈধ বালু উত্তোলন, ৯ শ্যালো মেশিন ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্...

২০২৬-০৮-২২ ১৯:০৭

১৮ কেজি গাঁজাসহ ফেনীতে র‍্যাবের জালে গ্রেপ্তার হল কক্সবাজারের দুই মাদক কারবারি

সারা দেশ

১৮ কেজি গাঁজাসহ ফেনীতে র‍্যাবের জালে গ্রেপ্তার হল কক্সবাজারের দুই মাদক কারবারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) অভিযানে ১৮ কেজি ৫০০ গ্...

২০২৬-০৮-২২ ১৮:৪৯

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সারা দেশ

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২০২৬-০৮-২২ ১৮:৪৮

গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা

সারা দেশ

গোয়ালন্দে ঘরের ভেতর চা দোকানিকে গলা কেটে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের জামতলা এলাকায় নিজ ঘর থেকে ফারুক শেখ (৪৬) নামে এক চা দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।...

২০২৬-০৮-২২ ১৮:৪৭