মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে। কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানাবাড়ি হরিহরা গ্রামে বেড়াতে এসেছিল সে।
মরিয়মের নানী রুপালী বেগম জানান, রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় মরিয়মকে বিষধর সাপে ছোবল দেয়। ভোররাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মরিয়মের মৃত্যু হয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহেতেশাম শহিদ জানান, ভোরে মরিয়মকে হাসপাতালে আনা হয়। তার শরীরে কালাচ সাপের কামড়ের দুটি চিহ্ন পাওয়া যায়। তাকে অ্যান্টিভেনম দেওয়ার পাশাপাশি চিকিৎসা শুরু করা হলেও চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।