রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না টানা ১০ ঘণ্টা

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না টানা ১০ ঘণ্টা

শনিবার (১২ সেপ্টেম্বর) গাজীপুরের বেশ কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকসেবার মান বাড়াতে ১১ কেভি ফিডারগুলো ছোট করা এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইন আপগ্রেডেশনের কাজ করা হবে। এ কারণে ওই সময়ে নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়-কাশিমপুর (আংশিক), বিএডিসি গেটের সামনের এলাকা, রফিকুল স্কুলের আশপাশ, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশ, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়ের আশপাশ, আলিমের আশপাশ, কবরস্থানের আশপাশ, জামাল টাওয়ারের আশপাশ, মল্লিকা বাজারের আশপাশ, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফের আশপাশ এবং রওশন মার্কেট এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

আরও

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি

জাতীয়

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...

২০২৬-০৯-১২ ১৯:২১

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

জাতীয়

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল...

২০২৬-০৯-১২ ১৯:০১

আবারও বেড়েছে লোডশেডিং, একদিনে ঘাটতি ১,২৬৪ মেগাওয়াট

জাতীয়

আবারও বেড়েছে লোডশেডিং, একদিনে ঘাটতি ১,২৬৪ মেগাওয়াট

দেশে আবারও বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ছুটির দিনেও দেশজুড়ে লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে। এদিন ২৪ ঘ...

২০২৬-০৯-১২ ১৯:০০

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না :  প্রধানমন্ত্রী

জাতীয়

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। আমি যতটুকু জানি, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩...

২০২৬-০৯-১২ ১১:২৯

গ্যাস সংকট রাতদিন সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

জাতীয়

গ্যাস সংকট রাতদিন সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন

গ্যাস সংকটে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। রাতদিন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী গ্য...

২০২৬-০৯-১২ ১০:৪৬