রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

পুলিশের দায়িত্ব পালনে পরিবারের অবদান গুরুত্বপূর্ণ: ডিএমপি কমিশনার

পুলিশের দায়িত্ব পালনে পরিবারের অবদান গুরুত্বপূর্ণ: ডিএমপি কমিশনার

মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দিন-রাত কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, রোদ-বৃষ্টি, গভীর রাত কিংবা বিভিন্ন উৎসব-পার্বণে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় পরিবারের গুরুত্বপূর্ণ সময়েও কর্মস্থলে থাকতে হয় পুলিশ সদস্যদের।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের পেছনে তাদের পরিবারের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের সাফল্য পুলিশ সদস্যদের ত্যাগ ও পরিশ্রমের অন্যতম বড় প্রেরণা।

অনুষ্ঠানে ডিএমপি সদস্যদের কৃতি সন্তানদের হাতে ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’-এর অর্থ তুলে দেন তিনি। মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৪৯ জন এবং উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির ১৮৮ জনসহ মোট ৪৩৭ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়; এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, অধ্যবসায়, স্বপ্ন ও ভবিষ্যৎ সম্ভাবনার স্বীকৃতি। ডিএমপির কৃতি সন্তানদের সাফল্য তাদের পরিবারের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্যও গর্ব ও আনন্দের।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাবৃত্তির মাধ্যমে ডিএমপি তাদের মেধা ও পরিশ্রমকে মূল্যায়ন করছে। এই স্বীকৃতিকে ভবিষ্যতের আরও বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন একদিন তারা অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হতে পারে।

ডিএমপি কমিশনার বলেন, আজকের কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে। তাদের কেউ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে, কেউ নতুন জ্ঞান সৃষ্টি করবে, কেউ মানুষের সেবায় নিয়োজিত হবে এবং কেউ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ‘ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫’ অর্জনকারী সব শিক্ষার্থীকে অভিনন্দন জানান ডিএমপি কমিশনার এবং তাদের সুন্দর জীবন ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং শিক্ষাবৃত্তি অর্জনকারী কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরে বিশ্...

২০২৬-০৯-১৩ ১৬:০১

‘তারেক রহমানের সরকার হবে মানবতার পক্ষের সরকার’: রিজভী

জাতীয়

‘তারেক রহমানের সরকার হবে মানবতার পক্ষের সরকার’: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যে দল মানুষের স্বার্থে, মানবতা ও অসহায়...

২০২৬-০৯-১৩ ১৫:৩১

সাব-রেজিস্ট্রার বদলিতে ঢাকায় লটারি পদ্ধতি চালুর উদ্যোগ

জাতীয়

সাব-রেজিস্ট্রার বদলিতে ঢাকায় লটারি পদ্ধতি চালুর উদ্যোগ

সাব-রেজিস্ট্রারদের বদলির ক্ষেত্রে অনিয়ম ও পোস্টিং বাণিজ্য ঠেকাতে ঢাকা শহরে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জান...

২০২৬-০৯-১৩ ১৫:১০

‘গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন’: জাহিদ

জাতীয়

‘গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন’: জাহিদ

‘আমরা গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন’—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত...

২০২৬-০৯-১৩ ১৫:০৬

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু

জাতীয়

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু

ভারতের ঝাড়খণ্ডে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে বাংলাদেশে আবারও...

২০২৬-০৯-১৩ ১৩:২২

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

জাতীয়

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত দেবে বলে জ...

২০২৬-০৯-১৩ ১২:৪০