শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য সামনে রেখে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (১২ সেপ্টেম্বর) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘কানেক্টিং নলেজ, পলিসি অ্যান্ড প্র্যাকটিস ফর বেটার গভর্ন্যান্স’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ঋণনির্ভর ও পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থাননির্ভর অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার। অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে উৎপাদন ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে স্বজনপ্রীতি, বৈষম্য ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রব্যবস্থায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা স্বজনপ্রীতি ও পৃষ্ঠপোষকতানির্ভর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে।

বিদ্যুৎ খাতের সংকট প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। পাশাপাশি পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে জ্বালানি খাত থেকে শুরু করে প্রায় প্রতিটি ক্ষেত্রেই স্বজনপ্রীতি ও পৃষ্ঠপোষকতানির্ভর সংস্কৃতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক, উন্নয়নকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা অংশ নেন।

আরও

পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩

জাতীয়

পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩

রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-১২ ০৮:৫০

আগস্টে ডেঙ্গুতে মৃতের রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো

জাতীয়

আগস্টে ডেঙ্গুতে মৃতের রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো

চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে মারা যাওয়া রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। গত আগস্ট মাসজুড়ে মৃতের সং...

২০২৬-০৯-১১ ২৩:৩৫

অতিরঞ্জিত নয়, বাস্তবতা বিবেচনায় নিয়ে কথা বলার পরামর্শ প্রধানমন্ত্রীর

জাতীয়

টকশোতে অংশ নেওয়া নেতাদের সঙ্গে মতবিনিময় অতিরঞ্জিত নয়, বাস্তবতা বিবেচনায় নিয়ে কথা বলার পরামর্শ প্রধানমন্ত্রীর

দেশের চলমান সংকট ও সরকারের কর্মকাণ্ড নিয়ে কথা বলার ক্ষেত্রে বাস্তবতা বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপ...

২০২৬-০৯-১১ ২২:৫৮