বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকার বিরুদ্ধে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকার বিরুদ্ধে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হলে ১১ দলীয় জোট রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীতে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকারের পূর্ণ প্রতিফলন হয়নি। জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল। তবে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন এখনও ডাকা হয়নি।

ড. আযাদ বলেন, "জুলাই সনদ অনুযায়ী সংসদ নেতা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিতভাবে অধিবেশন ডাকার পরামর্শ দেবেন এবং রাষ্ট্রপতি তা আহ্বান করবেন। কিন্তু এখনও সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।"

তিনি আরও বলেন, যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে জনগণের প্রত্যাশা ও মর্যাদা রক্ষার জন্য রাজপথে আন্দোলনে নামা ছাড়া বিকল্প থাকবে না। আগামী ২৮ মার্চ জোটের শীর্ষ নেতাদের বৈঠকে ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করা হতে পারে।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনে দলীয়করণ, ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ, এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রশাসন পরিচালনার দাবি নিয়ে আলোচনা হয়। বৈঠকে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, ইসলামী পার্টি, লেবার পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও

পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না এমপিরা, সংসদে উদ্বেগ

রাজনীতি

পাম্পে ঘুরেও তেল পাচ্ছেন না এমপিরা, সংসদে উদ্বেগ

দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র জ্বালানি তেলের সংকটের বিষয়টি জাতীয় সংসদে উঠে এসেছে। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল...

২০২৬-০৩-৩০ ২১:২৯

ড. শফিকুল ইসলাম মাসুদ: গণভোট উপেক্ষা করলে দেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে

রাজনীতি

ড. শফিকুল ইসলাম মাসুদ: গণভোট উপেক্ষা করলে দেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সতর্ক করেছেন, জনগণের গণভোট...

২০২৬-০৩-৩০ ২১:০২

“জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশে সংসদে ঐকমত্য”: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি

“জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশে সংসদে ঐকমত্য”: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের ইনডেমনিটি এবং আইনি ও সা...

২০২৬-০৩-৩০ ১৮:৩৭

জাতীয় সংসদে রুমিন ফারহানা অভিযোগ, “২১ ফেব্রুয়ারি আমি মব কালচারের শিকার”

রাজনীতি

জাতীয় সংসদে রুমিন ফারহানা অভিযোগ, “২১ ফেব্রুয়ারি আমি মব কালচারের শিকার”

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আজ সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে অভিযোগ করেন, তিনি ২১ ফেব্রুয়ারি মব কালচারের...

২০২৬-০৩-৩০ ১৮:৩১

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে চূড়ান্ত হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানে চূড়ান্ত হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিচার ‘যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে’।...

২০২৬-০৩-৩০ ১৭:৪৫

সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে গণভোট হয়নি: নাহিদ ইসলাম

রাজনীতি

সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে গণভোট হয়নি: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসল...

২০২৬-০৩-২৯ ২০:০৯