শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

স্কোয়াড থেকে ৬ ফুটবলারকে বাদ দিলেন বাংলাদেশ কোচ

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপের জন্য অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। যার জন্য ঘরোয়া লিগে খেলা ২৮ জনকে প্রাথমিক স্কোয়াডে ডেকেছিলেন কোচ থমাস ডুলি। সময়ের সঙ্গে সঙ্গে কয়েকজন প্রবাসী ফুটবলারকেও অনুশীলনের সুযোগ দিয়েছিলেন। কয়েক দিনের অনুশীলন শেষে ডুলি কিছু ফুটবলারকে বাদ দিয়েছেন।

এ প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসিদ তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল বাদ পড়েছেন। আরেকজনকে বাদ দেবেন আজকের অনুশীলনের পর। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জন নিয়ে যাবেন সেটা এখনও জানাননি।’

ইসা ফয়সাল বাংলাদেশের পরীক্ষিত ফুলব্যাক। হ্যাভিয়ের ক্যাবরেরার সুনজরে না থাকায় বছর খানেকের বেশি সময় তিনি জাতীয় দলে ছিলেন না। থমাস ডুলির বাংলাদেশ দলের অভিষেক ম্যাচে সান মারিনোর বিপক্ষে একাদশে ছিলেন ইসা। সেই ইসা এবার আসিয়ান কাপের চূড়ান্ত দলে ঠাঁই পেলেন না। সান মারিনো সফরে ছিলেন মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। তারাও এবার চূড়ান্ত তালিকায় নেই। 

দুই প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। তারা সেভাবে কোচের নজর কাড়তে পারেননি। আমেরিকান প্রবাসী গোলরক্ষক সাইফ অবশ্য এখন পর্যন্ত ভালো পারফরম্যান্স করছেন। বাদ পড়ায় ইতোমধ্যে হোটেল ত্যাগ করেছেন কাজেম, ইসা ও তাজ উদ্দিন। রাহুল অবশ্য এখনও হোটেলে রয়েছেন। কেন তারা বাদ পড়েছেন সেটা কোচ কিংবা ফেডারেশন এখনও ব্যাখ্যা দেয়নি। তবে তাদের পজিশনে একাধিক ফুটবলার থাকায় এমন সিদ্ধান্ত নিতে পারেন কোচ ডুলি।

আরও

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

খেলাধুলা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগ...

২০২৬-০৯-০৯ ১৩:০৩

ইউসিএলে ম্যানসিটির প্রথম ম্যাচ খেলে প্রশংসায় ভাসছেন বুয়াদ্দি

খেলাধুলা

ইউসিএলে ম্যানসিটির প্রথম ম্যাচ খেলে প্রশংসায় ভাসছেন বুয়াদ্দি

৮৫ মিলিয়ন পাউন্ডে মরক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেছেন কোচ এনজো মারেসকা। আর গতকাল (মঙ্গলব...

২০২৬-০৯-০৯ ১২:৫৩

ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

খেলাধুলা

ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

ব্যাটারদের চরম ব্যর্থতার দিনে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দু...

২০২৬-০৯-০৯ ০৮:৫৩

সাত দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ, অ-১৭ দলেও বিদেশি কোচ

খেলাধুলা

সাত দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ, অ-১৭ দলেও বিদেশি কোচ

উজবেকিস্তানে এএফসি অ-২০ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। বৃটিশ কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমা...

২০২৬-০৯-০৮ ২৩:২৩

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

খেলাধুলা

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক- শুরু হয়ে গেল সেই অপেক্ষা। ফ্রেঞ্চ ফুটব...

২০২৬-০৯-০৮ ২২:২৫