সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিরাজগঞ্জে কৃষক হত্যায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে কৃষক হত্যায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক সানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- সলঙ্গা থানার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেনের ছেলে রুবেল মিয়া, সোলায়মান হোসেনের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন ও রামারচর গ্রামের মোন্নাফ হোসেনের ছেলে শাহাদত হোসেন।

আদালতের পিপি অ্যাডভোকেট রফিক সরকার জানান, চর গোজা গ্রামের কৃষক সানোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরার বন্ধুত্ব ছিল। সেই সুবাদে সানোয়ার হোসেনের কাছ থেকে হীরা ২ লাখ ২০ হাজার টাকা ধার নেয়। একপর্যায়ে সানোয়ার হোসেন পাওনা টাকা ফেরতের জন্য হীরাকে চাপ দিতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় সানোয়ার হোসেনকে মোবাইল করে ডেকে নিয়ে যায় হীরা। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

চার দিন পর ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য নদী থেকে সানোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

আরও

পাইকগাছায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়লো শিক্ষার্থীর উপর

সারা দেশ

পাইকগাছায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়লো শিক্ষার্থীর উপর

খুলনার পাইকগাছার কপিলমুনিতে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে প্রথম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছ...

২০২৬-০৮-২৩ ২২:০৫

খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের আরও দুই আসামী গ্রেফতার

সারা দেশ

খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডারের আরও দুই আসামী গ্রেফতার

খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার এর মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি।গ...

২০২৬-০৮-২৩ ২২:০৪

মাদক ছেড়ে ঘুরতে চল: সাভারে বিএনপি নেতা মোহাম্মদ আলী'র উদ্যোগে ব্যতিক্রমী নৌকা ভ্রমণ

সারা দেশ

মাদক ছেড়ে ঘুরতে চল: সাভারে বিএনপি নেতা মোহাম্মদ আলী'র উদ্যোগে ব্যতিক্রমী নৌকা ভ্রমণ

তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে 'মাদক ছেড়ে ঘুরতে চল' স্লোগানে ব্যতিক্রমী নৌকা ভ্রমণের আয়োজন করা...

২০২৬-০৮-২৩ ২০:৫৬

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়গ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন

সারা দেশ

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়গ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন

সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল এবং দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দা...

২০২৬-০৮-২৩ ২০:৫৪

নেত্রকোনায় জামাইয়ের কুটারের আঘাতে শাশুড়ি নিহত ; ঘাতক জামাই আটক

সারা দেশ

নেত্রকোনায় জামাইয়ের কুটারের আঘাতে শাশুড়ি নিহত ; ঘাতক জামাই আটক

নেত্রকোনার দুর্গাপুরে মেয়ের জামাইয়ের কুটারের আঘাতে শ্বাশুড়ি নিহত হয়েছেন। নিহত শাশুড়ি সাহারা খাতুন (৫৮) উপজেলার চন্ড...

২০২৬-০৮-২৩ ১৯:৫৩

খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

সারা দেশ

খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ২

দিনাজপুরের খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট...

২০২৬-০৮-২৩ ১৯:৫২