রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সিরাজদিখানে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার সন্তোষপাড়াস্থ শ্রীশ্রী গৌরনিতাই মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দানিয়াপাড়াস্থ শ্রীশ্রী মদনমোহন রাধারাণী জিউর মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় নানা সাজসজ্জা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদ্বীপ ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, ওসি (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম, অ্যাডভোকেট সমরেশনাথ, গোবিন্দ দাস পোদ্দার, জয়ন্ত ঘোষ, নারায়ণ চন্দ্র কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীরা।

আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও আদর্শের চর্চার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, পারস্পরিক সম্প্রীতি ও শান্তির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায়, সত্য ও ধর্ম প্রতিষ্ঠার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। এ বিশ্বাস থেকেই প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়।

শোভাযাত্রা শেষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখার পক্ষ থেকে জন্মাষ্টমীর এ আয়োজন সফল করতে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

সারা দেশ

নিরাপত্তা ঝুঁকি থাকলেও কাতারের দেওয়া বিমানে আয়ারল্যান্ড যাবেন ট্রাম্প

কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানেই আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত...

২০২৬-০৯-০৫ ২০:৩২

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

সারা দেশ

গাইবান্ধায় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : বর্ণাঢ্য র‌্যালি

গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখার (রেজি: নং রাজ-১৩১৮) উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২০২৬-০৯-০৫ ২০:২৪

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

সারা দেশ

শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে: ত্রানমন্ত্রী দুলু

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক...

২০২৬-০৯-০৫ ২০:২৩

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

সারা দেশ

পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় রেললাইনে উঠে পড়া তিন বছরের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়...

২০২৬-০৯-০৫ ২০:০২

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে বৃদ্ধ মজিবর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে আট বছরে এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মজিবর রহমান ( ৬৫) ন...

২০২৬-০৯-০৫ ১৯:৫০