মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে কমিশনার লিপু, আপিল বোর্ডে ছটকু আহমেদ

শিল্পী সমিতির নির্বাচনে কমিশনার লিপু, আপিল বোর্ডে ছটকু আহমেদ

ক্রমশই ঘনিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসিতে শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ হবে।

আসন্ন এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’র সাবেক সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু।

গত ১৮ মে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনের সহযোগী দুজন হলেন বিএইচ নিশান ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। আর আপিল বোর্ড প্রধান করা হয়েছে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদকে। তার সহযোগী হিসেবে রয়েছে আরও প্রখ্যাত দুই পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ও বাদল খন্দকার।

গত দুই মেয়াদের শিল্পী সমিতির নির্বাচন দেশজুড়ে বেশ সমালোচনা জন্ম দিয়েছিলো।

এবার ভোটাররা কেমন পরিবেশ পাবেন? জানতে চাইলে শিল্পী সমিতির নতুন প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু বলেন, ‘শুনেছি আমাকে প্রধান করা হয়েছে। তবে চিঠি হাতে পাওয়ার পর এ বিষয়ে কথা বলতে পারব।’

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন নায়করাজ রাজ্জাক পুত্র বাপ্পারাজ ও আনোয়ারা বেগমের মেয়ে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে রয়েছে শিবা শানু ও জয়।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২