শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের যে পরামর্শ দিলেন বাণিজ্য সচিব

সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের যে পরামর্শ দিলেন বাণিজ্য সচিব

মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সচিব কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় সরকারি মামলা যথাযথ গুরুত্বের সঙ্গে পরিচালনা, ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি, জেলা প্রশাসক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়ন এবং এসব কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বাণিজ্য সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ যেন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, সে জন্য প্রতিটি কার্যক্রমে নিয়মিত মনিটরিং, কার্যকর সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি মামলা ও ভূমি-সংক্রান্ত জটিলতা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

সভায় আইন ও বিধিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কর্মকর্তাদের কর্মদক্ষতা পর্যবেক্ষণ এবং প্রয়োজন ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রমে আরও গতি ও পেশাদারিত্ব আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিনি আরো বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে দপ্তর সংস্থার শূন্য পদে জনবল নিয়োগ তরান্বিত করতে হবে এবং একই সাথে অপ্রয়োজনীয় পদ থাকলে তা বিলুপ্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের গৃহীত অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য সচিব।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন, নিয়মিত ফলোআপ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা আরও জোরদারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে সচিবদের নিয়ে গঠিত সচিব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও

প্রয়োজনীয় খাবারেও কাটছাঁট, চাপে নিম্নমধ্যবিত্ত পরিবার

অর্থনীতি

প্রয়োজনীয় খাবারেও কাটছাঁট, চাপে নিম্নমধ্যবিত্ত পরিবার

লাউ দিয়ে ছোট চিংড়ি খেতে চেয়েছে সন্তানেরা। সেই আবদার মেটাতে সকালে রাজধানীর মেরাদিয়া মাছবাজারে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী...

২০২৬-১১-০১ ১৯:২১

ক্রেতাশূন্য রাজধানীর অভিজাত শপিং মল, অস্তিত্বের সংকটে ব্যবসায়ীরা

অর্থনীতি

ক্রেতাশূন্য রাজধানীর অভিজাত শপিং মল, অস্তিত্বের সংকটে ব্যবসায়ীরা

একসময় ক্রেতাদের পদচারণায় মুখর থাকত রাজধানীর অভিজাত শপিংমলগুলো। উৎসব কিংবা সাধারণ দিন—সব সময়ই ছিল কেনাকাটার ব্যস্ততা। তবে...

২০২৬-১১-০১ ১৩:১৮

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু

অর্থনীতি

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বজায় রাখতে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ...

২০২৬-১০-২৭ ১৬:০৪

পাচার হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা; বাংলাদেশের পাশে বিদেশি সংস্থা

অর্থনীতি

পাচার হওয়া সম্পদ উদ্ধারের চেষ্টা; বাংলাদেশের পাশে বিদেশি সংস্থা

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফেরাতে ফৌজদারি তদন্তের পাশাপাশি দেওয়ানি আইনি কার্যক্রম জোরদার করছে বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত...

২০২৬-১০-১৯ ১৬:৩০

পেন্ডুলামে ঝুলছে বিশ্ব অর্থনীতি, বড় ঝড়ের ঘনঘটা

অর্থনীতি

পেন্ডুলামে ঝুলছে বিশ্ব অর্থনীতি, বড় ঝড়ের ঘনঘটা

এখনো বড় বিপর্যয় এড়িয়ে কোনোমতে টিকে আছে বিশ্ব অর্থনীতি। যুদ্ধ, জ্বালানিসংকট ও বাণিজ্যবিরোধের মধ্যেও প্রবৃদ্ধি টিকিয়ে রেখে...

২০২৬-১০-১৮ ১৩:৫৪

মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

অর্থনীতি

মামলা প্রত্যাহারে আগে সম্মতি, ব্যাংকের ক্ষেত্রে নেই সেই নিশ্চয়তা

খেলাপি ঋণ আদায় এবং দীর্ঘদিনের মামলাজট নিরসনে ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পথ খুলেছে বাংলাদেশ ব্যাংক। তবে সেই সহায়তা পা...

২০২৬-১০-১৫ ১৩:৪৮