শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সেতুর সংস্কার কাজে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ধীর গতির যানজট, সংস্কার কাজ শেষ হবে বুধবার

সেতুর সংস্কার কাজে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ধীর গতির যানজট, সংস্কার কাজ শেষ হবে বুধবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজের কারণে প্রায় ৮ কিলোমিটার ধীরগতির যানজটের সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। সোমবার (১৮ মে) সকাল থেকে সড়ক বিভাগ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করায় এ যানজটের সৃষ্টি হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করা হয় আজ সকাল থেকে। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। ফলে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এতে ধীরগতির যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা সেতু ছাড়িয়ে যায়।

তিশা পরিবহনের চালক মনির হোসেন বলেন, এ সড়কটি গুরুত্বপূর্ন একটি সড়ক। সংস্কার কাজ করার আগে বিকল্প ব্যবস্থা করলে আমাদের জন্য ভালো হতো। ১৫ মিনিটের সড়ক পার হতে ১ ঘন্টা ২৫ মিনিট সময় লাগছে।

বাসের যাত্রী সেলিনা বলেন, ১ ঘণ্টা ধরে বসে আছি পারিবারিক কাজে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু সারাদিন মনে হয় রাস্তায় চলে যাচ্ছে।ব্রীজ মেরামত করতে হলে বিকল্প রাস্তার ব্যবস্থা করা দরকার ছিলো।

কভারভ্যান চালক মোস্তাক মিয়া বলেন,২ ঘন্টা যাবত গাড়ী নিয়ে বসে আছি।কিছুক্ষণ পর পর একটু চলে আবার বন্ধ হয়ে যায়।সময় মতো মাল নিয়ে পৌঁছাতে পারছি না।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শামীম শেখ বলেন, লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ চলায় সকাল থেকে ধীরগতিতে যানবাহন চলাচলা করছে ।সেতুর একটি লেনের সংস্কার কাজ করায় একটি লেন দিয়ে যান চলাচল করছে। ধীরগতিতে যান চলাচল করায় মহাসড়কের ঢাকা মূখী লেনে ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করছি আজকের মধ্যে যানজট স্বাভাবিক হবে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, সেতুর সংস্কার কাজ শেষ হতে বুধবার পর্যন্ত সময় লাগবে।ঢাকা মুখী লেনের সংস্কার কাজ আজকের মত শেষ হয়েছে এখন চট্টগ্রাম মূখী লেনের সংস্কার কাজ চলছে। ইতিমধ্যে ঢাকা মূখী দুটি লেন খুলে দেওয়া হয়েছে।

আরও

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ: পানি সম্পদমন্ত্রী

সারা দেশ

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ: পানি সম্পদমন্ত্রী

দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরে পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী...

২০২৬-০৯-১১ ২১:০০

অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

সারা দেশ

অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে আওয়ামী লীগ: সমাজকল্যাণমন্ত্রী

দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে আওয়ামী লীগ পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ...

২০২৬-০৯-১১ ২০:০১

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

সারা দেশ

ভোলায় মেঘনার পাড় ধসে নদীতে নিখোঁজ দুই বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার

ভোলায় মেঘনা নদীর পাড় ধসে নিখোঁজ ২ জনের মধ্যে মো.রাকিব (২৭) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নদীতে নিখোঁজ রয়ে...

২০২৬-০৯-১১ ১৯:০৬

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

সারা দেশ

গাইবান্ধায় স্ত্রী মরদেহ হাসপাতালে রেখে স্বামীর পলায়ন, স্থানীয়দের হাতে আটক স্বামীকে পুলিশে সোপর্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে...

২০২৬-০৯-১১ ১৫:৪৫

বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

সারা দেশ

দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে শুল্ক ফাঁকি ও অবৈধভাবে পণ্য পাচারের অভিযোগ যেন থামছেই না। সর্বশেষ বন্দরের ২৯ নম্বর শেড...

২০২৬-০৯-১১ ১৫:৪৪

রাজবাড়ীর পাংশায়  ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সে পাং...

২০২৬-০৯-১১ ১৫:৪২