বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

শেষ দিকে সিঙ্গেল না নেওয়ার কারণ জানালেন লিটন

শেষ দিকে সিঙ্গেল না নেওয়ার কারণ জানালেন লিটন

সিলেটে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের জন্য খারাপ হতে পারতো। তবে পাকিস্তানের বোলারদের সামনে নিজেকে নতুন করে চেনালেন লিটন দাস। একাই দলকে খাদের কিনারা থেকে তুলে নিজেও সেঞ্চুরি করেন। তবে শেষ দিকে টেল এন্ডার ব্যাটারদের সঙ্গে জুটি টিকিয়ে রাখার পথে সিঙ্গেল নেননি লিটন। দিন শেষে সংবাদ সম্মেলনে অবশ্য এনিয়ে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাটার।১৫৯ বলে ১২৬ রানের পথে বাউন্ডারি থেকে ৭৬ রান নিয়েছেন লিটন। বাকি ৫০ রান উইকেটের মাঝে দৌড়ে তুলেছেন। অন্য ব্যাটারদের তুলনায় স্ট্রাইক রেটও বেশি, আশির কাছাকাছি। তাসকিন আহমেদ অষ্টম ব্যাটার হয়ে মাঠ ছাড়ার পর শরিফুল ইসলামের সঙ্গে জুটিতে সিঙ্গেল নিতে দেখা যায়নি তাকে। ৯৯ রানে পৌঁছে সেঞ্চুরিও করেছেন বাউন্ডারি মেরে।

নিজের খেলার ধরন নিয়ে লিটন বলেন, ‘আমার রোল একটু ভিন্ন। টেস্টে মাঝে মাঝে ব্যাট করতে হয় মুশফিক ভাইয়ের সাথে, মিরাজের সাথে। সাথে ব্যাটার থাকলে মাইন্ড সেটআপ অন্যরকম থাকে। আপনি জানেন সিঙ্গেল চাইলে সিঙ্গেল হয়ে যাবে। টেল এন্ডাররা তো খুব একটা শক্তিশালী না, যাদের প্রতি ওভারে খেলার সুযোগ করে দেবো। ভবিষ্যতে যদি টেল আরও ভালো ব্যাটিং করে, প্রথম বলে সিঙ্গেল নিয়ে নিলেও ওরা খেলতে পারবে। কঠিন… টেলে যারাই ব্যাট করছে, তাইজুল ভাই, তাসকিন, শরিফুল- তিনজনই অনেক বল মোকাবেলা করেছেন। যেটা বিগ টোটাল। রান তো আমাকেই করতে হবে, ব্যাটার হিসেবে দায়িত্বও আমার- স্বাভাবিক। তবে তারা উইকেটে থাকলে কাজ সহজ হয়ে যায় আমার।’

রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের কথা মনে হয়েছিল কি না প্রশ্নে লিটন বললেন, ‘অনেকটাই। রানের চাপ সবারই থাকে। স্কোরিংয়ের সুযোগ দেখুন, পেস বলে ছক্কা মেরে রান করতে হয়েছে। এত সহজ ছিল না। আউটফিল্ড অনেক স্লো। ভাগ্যের ব্যাপার বলব, ক্রিকেটে সবসময় একশয় একশ থাকবেন তা না। ভাগ্যও কাজে লাগাতে হয়।’

রাওয়ালপিন্ডির পর শ্রীলঙ্কার সাথে মিরপুরে, তারপর আজ—কোন সেঞ্চুরিকে এগিয়ে রাখবেন লিটন। তিনি উত্তর দিলেন, ‘শ্রীলঙ্কার সাথে যে ইনিংস ছিল, পুরোপুরি ভিন্ন। মুশফিক ভাইর সাথে জুটি ছিল। পার্টনার ব্যাটার হলে মাইন্ডসেট ক্লিয়ার থাকে। রাওয়ালপিন্ডিতে মিরাজ ছিল। আজ একেবারেই ভিন্ন। যখন ২-৩ রানে আমি তখনই তাইজুল ভাই আসে। সেঞ্চুরি বলে-কয়ে মানুষ করতে পারে না। আমি চিন্তিতও না যে সেঞ্চুরি করতেই হবে। আমার টার্গেট ছিল রান কীভাবে আসে। তাইজুল ভাই যখন এসেছে, বোর্ডে আমাদের রান ১১৬। কীভাবে দলকে ২০০ পর্যন্ত নেওয়া যায়। অবশ্যই এই টার্গেট আমাকেই পূরণ করতে হবে। টেল এন্ডাররা তো রান করবে না। একটা বিষয়ে জানতে চেয়েছিলাম যে অ্যাটাকিংয়ে যাব কিনা। বলেছে রানের জন্য খেলতে।’

আরও

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯