সেপ্টেম্বরের ১৯ দিনে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে
চ্যানেল এইটটিন ডেস্ক
|
২০২৬-০৯-২০ ১৯:৫১
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই সংখ্যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪০ কোটি টাকা। রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ১৮৭ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবাহে শূন্য দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ বছরভিত্তিক হিসাবে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।