শুক্রবার, ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

সিলেটের উৎমা সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ২৪ ঘণ্টায় চালানো পুশইনের এই চেষ্টা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রুখে দিয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক তারা। সম্ভাব্য পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থি যে কোনো পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তে নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে।  সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তারা।

বিজিবি সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) উৎমাছড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। যাচাই-বাছাই শেষে তাদের ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করার পর প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ভারতে পুশব্যাক করা হয়।

আরও

লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর ভাংচুর

সারা দেশ

লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর ভাংচুর

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি উড়ানোও কে কেন্দ্র করে সরদার গ্রুপ ও মুন্সি গ্রুপের লোক...

২০২৬-০৬-০৫ ১৮:৫৬

নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সারা দেশ

নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নলিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ চার বছরের শিশু ফারজানার...

২০২৬-০৬-০৫ ১৮:৫২

রাজস্থলীতে আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার পরিবারের কাছে সরকারি ঘর হস্তান্তর

সারা দেশ

রাজস্থলীতে আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার পরিবারের কাছে সরকারি ঘর হস্তান্তর

রাঙামাটির রাজস্থলী উপজেলার চুশাকপাড়ায় আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমার পরিবারের জন্য নির্মিত একটি আধা-পা...

২০২৬-০৬-০৫ ১৮:৫০

ধামরাইয়ে খড় শোকানোর বিরোধে গৃহবধূর মৃত্যু, বিচার দাবিতে মানববন্ধন

সারা দেশ

ধামরাইয়ে খড় শোকানোর বিরোধে গৃহবধূর মৃত্যু, বিচার দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে খড় শুকানো নিয়ে বিরোধে প্রতিবেশীদের হামলায় আহত গৃহবধূ লাইলী বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই হত...

২০২৬-০৬-০৫ ১৬:৫২

গাইবান্ধায় শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশ সোর্পদ

সারা দেশ

গাইবান্ধায় শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশ সোর্পদ

গাইবান্ধার সাঘাটার জামিয়া কারমিয়া দারুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে বলাৎকারের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (২৮) নামের এক...

২০২৬-০৬-০৫ ১৬:৪৭

নীলফামারী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সারা দেশ

নীলফামারী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির...

২০২৬-০৬-০৫ ১৬:৪৬