বুধবার, ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সচেতনতা বাড়লেই কমবে সড়ক দুর্ঘটনা: তথ্য প্রতিমন্ত্রী

সচেতনতা বাড়লেই কমবে সড়ক দুর্ঘটনা: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের অধিকাংশ সড়ক দুর্ঘটনার মূল কারণ মানুষের অসচেতনতা। চালক ও পথচারী উভয়ের অসতর্ক আচরণ, ট্রাফিক আইন অমান্য করা এবং মহাসড়কে অবৈধ দখলদারিত্ব দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।

শুক্রবার (১৯ জুন) ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট স্থাপন, রাস্তা দখল করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়া অনেক চালক গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করেন, সিটবেল্ট পরিধান করেন না। পথচারীরাও রাস্তা পারাপারের সময় অসচেতন থাকেন। এসব কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। 

তিনি আরও বলেন, অদক্ষ ও অনভিজ্ঞ চালকদের কারণেও অনেক দুর্ঘটনা ঘটে। তাই সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারী সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। 

অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৪টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং আহত ১৬টি পরিবারের সদস্যদের মধ্যে ১ থেকে ৩ লাখ টাকা করে মোট ১ কোটি ৯৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবীর। এসময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। 

পরে প্রতিমন্ত্রী ময়মনসিংহ লেডিস ক্লাব মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছের চারা রোপণ করেন। 

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪ সাল থেকে এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে মোট ৮ কোটি ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

আরও

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক আহত

সারা দেশ

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক আহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে । এ সময় মোটরসাইকেল চা...

২০২৬-০৮-০৪ ১৯:৩১

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ, সিলেট রেঞ্জেরও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

সারা দেশ

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ, সিলেট রেঞ্জেরও শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ "জুলাই-২০২৬ মাসের" "কর্মদক্ষতার স্বীকৃতি"স্বরূপ...

২০২৬-০৮-০৪ ১৯:৩০

রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

সারা দেশ

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

রাজবাড়ী সাবেক বিগ বাজারের মালিক আজাদ মোল্লা ও লিটন মোল্লার বিরুদ্ধে ২কোটি টাকার আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে...

২০২৬-০৮-০৪ ১৯:২৮

জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদের মামলার রায় হলেও অন্য ৫ জনের দাখিল হয়নি চার্জশীট

সারা দেশ

জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদের মামলার রায় হলেও অন্য ৫ জনের দাখিল হয়নি চার্জশীট

জুলাই গণঅভ্যুত্থানে সারাদেশের মতো তিনদফায় শহীদ হয়েছে ৬ জন। এরমধ্যে শহীদ আবু সাঈদ হত্যার মামলা বিচারের রায় হলেও অন্য ৫ জন...

২০২৬-০৮-০৪ ১৯:২৬