বুধবার, ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

প্রতারণা নতুন ফাঁদ

রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

রাজবাড়ী সাবেক বিগ বাজারের মালিক আজাদ মোল্লা ও লিটন মোল্লার বিরুদ্ধে ২কোটি টাকার আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকালে প্রতারণা ও জালিয়াতির বিচার চেয়ে রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রস্ট্রিজের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও আইয়ুব হিলটপ সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর হোসেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাবেয়া বিগ বাজারের মালিক মো. আজাদ মোল্লা ও লিটন মোল্লা এবং তাদের সহযোগী মনিরুজ্জামান মনির আর্থিক প্রতারণা ও জালিয়াতি করে দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, রাবেয়া বিগ বাজার নামে একটির প্রতিষ্ঠান থেকে ২কোটি টাকার বিনিময়ে একটি সম্পূর্ণ মার্কেট প্রোডাস্টকস ক্রয়ের চুক্তি করেন আইয়ুব হিলটপ সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালকের নুর হোসেন। চুক্তির মধ্যে বিভিন্ন কোম্পানির ৮টি ফ্রিজ, পোস্টাল কোম্পানির নিজস্ব র্যাক, মিরর, ডেকোরেশন বিক্রি করে দেয়। 

চুক্তির সময় আজাদ মোল্লা ও লিটন মোল্লা আশ^স্ত করেছিলেন যে, সিস্টেমে যা দেখানো হয়েছ সম্পুর্ন মালামাল মার্কেটে পুরোপুরি মজুদ রয়েছে। কোন পণ্য কম থাকলে পরবর্তীতে পূরণ করে দেওয়া হবে। চুক্তির কয়েকদিন পর দেখা যায় মার্কেটে চুক্তির সময়ের নির্ধারিত পণ্য থেকে অনেক পণ্য কম রয়েছে। বিষয়টি তাদের অবহিত করলে তারা পণ্য বুঝিয়ে না দিয়ে সময় ক্ষেপণ করেন। পরবর্তীতে জানা যায় মার্কেটে প্রায় ৩৮ লাখ টাকার পণ্য কম রয়েছে। কয়েকদিন পর আমাদের অধীনে থাকা ৮টি ফ্রিজ ও ফার্নিচার কোম্পানির লোকজন এসে অবহিত করেন এগুলো আজাদ ও লিটন বিক্রি করার কোন অধিকার রাখেন না। এটি মূলতো ভয়াবহ জালিয়াতি ও প্রতারণা।

আইয়ুব হিলটপ সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর হোসেন বলেন, আমার প্রবাসে থাকা ভাই মো. আইয়ুব রাজবাড়ীতে কর্মসংস্থান সৃষ্টির জন্য ব্যবসা করতে চেয়েছিলেন। এরপর রায়েবা বিগ বাজারের সাথে দুইটি চুক্তি করেন। বর্তমানে সেই চুক্তি মানতে নারাজ রাবেয়া বিগ বাজেরর মালিক আজাদ মোল্লা ও লিটন মোল্লা। তারা আমাদের সাথে ভয়ঙ্কর প্রতারণা করেছে। এখন তারা বিভিন্ন ভাবে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। আমরা বিষয়টির প্রতিকার চেয়ে রাজবাড়ীতে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রস্ট্রিজের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছি।
 

রাজবাড়ী চেম্বার অব কর্মার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ইমামুল করিম জকি বলেন, মঙ্গলবার বিকালে আমার দপ্তরে আইয়ুব হিলটপের ব্যবস্থাপনা পরিচালক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমি বর্তমানে ঢাকায় রয়েছি। রাজবাড়ী এসে তার অভিযোগ পর্যালোচনা করা হবে।
অভিযোগের বিষয়ে রাবেয়া বিগ বাজারের মালিক আব্দুর রাজ্জাক লিটন বলেন, আমরা ব্যবসা প্রতিষ্ঠান রাবেয়া বিগ বাজারটি প্রবাসী ব্যবসায়ী আইয়ুবের কাছে ২কোটি টাকায় চুক্তিতে বিক্রি করেছিলাম। তাঁরা আমাকে ১ কোটি টাকা পরিশোধ করেছেন। বাকি ১ কোটি টাকার একটি চেক দিয়েছেন। ব্যাংক চেকটি ডিজঅনার করে দিয়েছে। আমি তাদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

আরও

সাদুল্লাপুরে মাদক ও জুয়ার আসর জমজমাট সর্বস্বান্ত হচ্ছে মানুষ, প্রশাসন নিরব

সারা দেশ

সাদুল্লাপুরে মাদক ও জুয়ার আসর জমজমাট সর্বস্বান্ত হচ্ছে মানুষ, প্রশাসন নিরব

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খরকার দিঘি, জামুডাঙ্গার ঘাঘট নদীর চরসহ কয়েকটি স্থানে রাত হলেই ‘ছয়গুটি’ বা ‘ফরডাবুর’ জুয়ার...

২০২৬-০৮-০৫ ২০:৫৮

ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত- কেডিএ চেয়ারম্যান

সারা দেশ

ফ্যাসিবাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত- কেডিএ চেয়ারম্যান

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন,ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দ...

২০২৬-০৮-০৫ ২০:৫৭

বেনাপোলে ভারতে যাওয়ার সময় দুই স্বর্ণবারসহ বাংলাদেশি পাসপোর্টধারী আটক

সারা দেশ

বেনাপোলে ভারতে যাওয়ার সময় দুই স্বর্ণবারসহ বাংলাদেশি পাসপোর্টধারী আটক

ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে যশোরের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে দুটি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে...

২০২৬-০৮-০৫ ২০:১৩

খুলনার দিঘলিয়ায় সড়ক দূর্ঘটনা ঘাতক চালক তরিকুল গ্রেফতার

সারা দেশ

খুলনার দিঘলিয়ায় সড়ক দূর্ঘটনা ঘাতক চালক তরিকুল গ্রেফতার

দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘন্টা পর ঘাতক ট্রাক চালক তরিকুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্...

২০২৬-০৮-০৫ ২০:১১

পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারা দেশ

পাংশায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত

''জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আ...

২০২৬-০৮-০৫ ২০:০৯

সাভারে তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন

সারা দেশ

সাভারে তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন

সাভার তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শ...

২০২৬-০৮-০৫ ১৮:৪৯