বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাভারে চিপস কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা

সাভারে চিপস কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা

সাভারের আশুলিয়ায় চিপস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘কাউবয় ফুডস কো. লিমিটেড’-কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘন করে খাদ্য উৎপাদনের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এই যৌথ অভিযানে অংশ নেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লা আকন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ঢাকা এর নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম।

এসময় প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর একাধিক ধারার লঙ্ঘন দেখতে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— খাদ্যপণ্যের মোড়কে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া, স্বাস্থ্যবিধি না মেনে সরাসরি খালি হাতে খাদ্যপণ্য স্পর্শ করা, অনুমোদিত রেসিপি না থাকা, খাদ্যপণ্যের মেয়াদ (সেলফ লাইফ) নির্ধারণের স্টাডি রিপোর্ট এবং পুষ্টিমানের যথাযথ ল্যাব টেস্ট রিপোর্ট না রাখা।

এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী কাউবয় ফুডস কো. লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লা আকন বলেন, ভোক্তার কাছে নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্য পৌঁছানো আইনি বাধ্যবাধকতা। যেসব প্রতিষ্ঠান নিয়ম না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও খাদ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত চলমান থাকবে।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮