মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

সাসটেইনেবল ফাইন্যান্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স

সাসটেইনেবল ফাইন্যান্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স

টেকসই প্রকল্পে অর্থায়নের মাধ্যমে শিল্প ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘আউটস্ট্যান্ডিং সাসটেইনেবল প্রজেক্ট ফাইন্যান্সিং’ পুরস্কার পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। গ্লোবাল সাসটেইনেবল ফাইন্যান্স কনফারেন্স (জিএসএফসি) ২০২৬-এ ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইওএসডি) আয়োজিত ‘কার্লসরুহে সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস’-এর আওতায় আইপিডিসিকে এ পুরস্কার দেওয়া হয়।ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটি শিল্প প্রকল্পে আইপিডিসি ফাইন্যান্সের এসএমই অর্থায়ন উদ্যোগের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে। দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্প্রসারণ ও টেকসই প্রবৃদ্ধিতে সহায়তা করা যায়, এ উদ্যোগ তার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।

টেকসই অর্থায়নে উল্লেখযোগ্য উদ্যোগ ও অবদানের স্বীকৃতি হিসেবে ‘কার্লসরুহে সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস’ প্রদান করা হয়। দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা আর্থিক প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোকে এ পুরস্কারের আওতায় সম্মানিত করা হয়।

আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস অনুষ্ঠানে অংশ নেন এবং প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার অর্জন উপলক্ষ্যে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আউটস্ট্যান্ডিং সাসটেইনেবল প্রজেক্ট ফাইন্যান্সিং’ পুরস্কার পেয়ে আমরা আনন্দিত। টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য অর্থায়নকে কার্যকরভাবে কাজে লাগানোর যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, এই স্বীকৃতি সেই প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে। ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে আমাদের অর্থায়ন অংশীদারিত্ব শিল্পোন্নয়নে অবদান রাখা এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”

আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, “টেকসই উন্নয়ন আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক এই স্বীকৃতি দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে ব্যবসা ও উদ্যোক্তাদের এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টার স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, এসএমই ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে অর্থায়ন করা গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক হবে।”

এসএমই ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য টেকসই অর্থায়ন এবং দায়িত্বশীল ঋণসেবা নিশ্চিত করতে আইপিডিসি ফাইন্যান্সের ধারাবাহিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এই পুরস্কার। এর মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসা খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি টেকসই অর্থায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইতিবাচক প্রভাব তৈরির প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকার আরও দৃঢ় হলো।

আরও

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

করপোরেট

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

‘অদম্য গার্ডিয়ান’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি (২০ আগস্ট) কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেলো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমি...

২০২৬-০৮-২২ ১৮:০১

‘অদম্য গার্ডিয়ান’: সাফল্যের পথে একসঙ্গে এগিয়ে চলার উদযাপন

করপোরেট

‘অদম্য গার্ডিয়ান’: সাফল্যের পথে একসঙ্গে এগিয়ে চলার উদযাপন

‘অদম্য গার্ডিয়ান’ স্লোগানকে সামনে রেখে আজ ২০ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেলো গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বা...

২০২৬-০৮-২০ ১৮:০৫

এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

করপোরেট

এক ছাদের নিচে আরবের স্বাদ: বিয়ন্ড বুফেতে বিশেষ ফুড ফেস্টিভ্যাল

রাজধানীর গুলশানে এক ছাদের নিচেই মিলছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ও প্রিমিয়াম স্বাদের বৈচিত্র্যময় খাবার। ভোজনরসিকদের জন্য...

২০২৬-০৮-২০ ১৬:২৫

ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’

করপোরেট

স্পেশালটি কফি, নিজস্ব বেকারি ও প্রিমিয়াম ডাইনিংয়ে নতুন অভিজ্ঞতা ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’

রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ইএল ক্যাফে’ (EL Café)। জনপ্রিয় Espresso Lounge-এর পেছনের টিমের নত...

২০২৬-০৮-২০ ১৩:০২

নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ সেশন

করপোরেট

নারী কর্মীদের মানসিক সুস্থতায় ‘হার এশিয়াটিক সার্কেল’ ও ‘সুখী’র যৌথ সেশন

এশিয়াটিক থ্রি-সিক্সটির নারী কর্মীদের জন্য তৈরি বিশেষ প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ আজ মানসিক স্বাস্থ্য বিষয়ক একট...

২০২৬-০৮-১৮ ১৮:১৬

পোশাক কর্মীদের স্বাস্থ্য সচেতনতায় হপ লুন ও ব্র্যাক হেলথকেয়ারের ক্যাম্প

করপোরেট

পোশাক কর্মীদের স্বাস্থ্য সচেতনতায় হপ লুন ও ব্র্যাক হেলথকেয়ারের ক্যাম্প

পোশাক কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বাড়াতে ‘মৌসুমি রোগ থেকে সুরক্ষা ও সচেতনতা ক্যাম্প’ আয়োজন করেছে হপ লুন অ্যাপার...

২০২৬-০৮-১৮ ১৬:৫৩