রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

এভারকেয়ার হসপিটাল ঢাকা চালু করেছে বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি

এভারকেয়ার হসপিটাল ঢাকা চালু করেছে বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল ঢাকা নারীদের স্বাস্থ্যের সুরক্ষায় একটি উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে ১১ই অক্টোবর থেকে ১৮ই অক্টোবর ২০২৬ পর্যন্ত, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পরিচালনা করা হবে।

ব্রেস্ট ক্যান্সার নারীদের মধ্যে একটি সাধারণ রোগ এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ জীবন রক্ষা করতে পারে। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে নারীরা হাসপাতালের ব্রেস্ট ক্লিনিক ও মাস্টার হেলথ চেক ইউনিটে এসে সম্পূর্ণ বিনামূল্যে তাদের স্তন স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবে প্রাথমিক শারীরিক পরীক্ষা, পরামর্শ, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় পরবর্তী চিকিৎসা পরামর্শ।

এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, “বেশিরভাগ ক্ষেত্রেই স্তন ক্যান্সার দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা জটিল হয়ে পড়ে। অথচ নিয়মিত স্ব-পরীক্ষা এবং বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা অনেক নারীর জীবন বাঁচাতে পারে। এভারকেয়ার এই বার্তাটিই দিতে চায়- সচেতন হোন, নিজেকে সময় দিন।”

এভারকেয়ার হসপিটাল ঢাকার রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেন, “আমরা চাই প্রতিটি নারী নিজের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দিক। অনেক সময় পরিবার, কাজ বা সামাজিক ব্যস্ততার কারণে নারীরা নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে পারেন না অথচ সুস্থ থাকাটাই পুরো পরিবারের শক্তি। এই উদ্যোগের মাধ্যমে আমরা নারীদের সেই যত্ন ও সচেতনতার পথে এক ধাপ এগিয়ে নিতে চাই।”

গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, “এভারকেয়ার হসপিটালস-এ, আমরা বিশ্বাস করি যে প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত স্তন ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে। এই ফ্রি ব্রেস্ট হেলথ চেকআপ প্রোগ্রামের মাধ্যমে আমরা নারীদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং সময়মতো সঠিক পদক্ষেপ নিতে উৎসাহিত করতে চাই। প্রাথমিক শনাক্তকরণ এবং সচেতনতা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আমরা নারীদের সুস্থতা নিশ্চিত করতে সবসময় তাদের পাশে আছি এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সর্বোচ্চ মানের সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

হাসপাতালের বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১২,০০০-এর বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যাদের বড় অংশই চিকিৎসা নেন রোগের একেবারে চূড়ান্ত পর্যায়ে। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধিই হলো ক্যান্সার প্রতিরোধের সবচেয়ে কার্যকর কৌশল। এভারকেয়ার হসপিটাল ঢাকা বিশ্বমানের চিকিৎসা, অত্যাধুনিক ডায়াগনস্টিক সুবিধা, অভিজ্ঞ অনকোলজিস্ট এবং ব্যক্তিকেন্দ্রিক কেয়ার মডেলের মাধ্যমে নারীর সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

বিস্তারিত জানতে বা চেকআপ বুকিংয়ের জন্য, নারীদের এভারকেয়ার হসপিটাল ঢাকা -এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আরও

প্যান্ডামার্টের ৬ বছর: ৫ হাজারের বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, এক বছরের গ্রোসারি জেতার সুযোগ

করপোরেট

প্যান্ডামার্টের ৬ বছর: ৫ হাজারের বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, এক বছরের গ্রোসারি জেতার সুযোগ

ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ৫ হাজারের বেশি নিত্যপ্রয়োজনীয় ও লাইফস্টাইল পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ফুডপ্যান্ডা বাংলাদে...

২০২৬-১০-০৬ ১৯:০৭

এক্সপ্যান্ডার সিজন অব সেলেব্রেশন’ ক্যাম্পেইন শুরু

করপোরেট

এক্সপ্যান্ডার সিজন অব সেলেব্রেশন’ ক্যাম্পেইন শুরু

উৎসবের মৌসুমকে গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় করতে আকরস্ষণীয় এক নতুন অফার নিয়ে এসেছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ। শুরু হয়েছে ত...

২০২৬-১০-০৬ ১৮:৫৯

তারেক রহমানের ভারত সফরে বড় চ্যালেঞ্জ শেখ হাসিনা ও আওয়ামী লীগের তৎপরতা

করপোরেট

তারেক রহমানের ভারত সফরে বড় চ্যালেঞ্জ শেখ হাসিনা ও আওয়ামী লীগের তৎপরতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শ...

২০২৬-১০-০৬ ১৪:৩৭

বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

করপোরেট

বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

বিএটি বাংলাদেশ পিএলসি. এর করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স (কোরা) বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন মোমশাদ আলী খান। তিন...

২০২৬-১০-০৬ ১২:৪৯

তারকা ও ফ্যাশনের রঙে বসুন্ধরা সিটির প্রতিষ্ঠাবার্ষিকী

করপোরেট

তারকা ও ফ্যাশনের রঙে বসুন্ধরা সিটির প্রতিষ্ঠাবার্ষিকী

২২ বছরের পথচলা পূর্ণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ও লাইফস্টাইল গন্তব্য বসুন্ধরা সিটি শপিং মল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্...

২০২৬-১০-০৫ ১৭:০৩

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

করপোরেট

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে নিজেদের নতুন পরিকল্পনা ও কাজের অগ্রগতি তুলে ধরেছে অনার বাংলাদেশ। ২৯...

২০২৬-১০-০৫ ১৪:৪৭