রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

'গ্রিন ড্রাইভ' উদ্যোগের আওতায় বৃক্ষরোপন বিওয়াইডি বাংলাদেশের

'গ্রিন ড্রাইভ' উদ্যোগের আওতায় বৃক্ষরোপন বিওয়াইডি বাংলাদেশের

*‘*

_*[ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬]* পরিবেশ সুরক্ষায় নিজেদের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে ঢাকার সানভ্যালি গ্র্যান্ড সার্কেলে বৃক্ষরোপন কর্মসূচির সূচনা করেছে বিওয়াইডি বাংলাদেশ। সানভ্যালি কমিউনিটির সহযোগিতায় আজ (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সেপ্টেম্বরে মাসব্যাপী চলা ‘বিওয়াইডি গ্রিন ড্রাইভ’ ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়।_

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেৎসু ঝ্যাং, সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং সিজি রানার বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান।

‘ড্রাইভ টুডে, গ্রো টুমরো’ স্লোগানকে সামনে রেখে প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ লাগানোর উদ্যোগ ‘গ্রিন ড্রাইভ’ করে প্রতিষ্ঠানটি। এর ভিত্তিতে ৫০০টির বেশি গাছ লাগানো হয়েছে।

পরিবেশ সুরক্ষায় নিজেদের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে বিওয়াইডি বাংলাদেশ। একইসাথে, এটি প্রতিষ্ঠানটির করপোরেট মিশন এবং বৈশ্বিক ভিশন ‘কুল দ্য আর্থ বাই ১ ডিগ্রি সেলসিয়াস’-এর সাথেও সামঞ্জস্যপূর্ণ। ভবিষ্যতেও ‘গ্রিন ড্রাইভ’ উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিওয়াইডি বাংলাদেশের।

অনুষ্ঠানে কেৎসু ঝ্যাং বলেন, “বিওইয়াইডি বাংলাদেশকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। এখানে অনেক সম্ভাবনা রয়েছে। তবে, বাংলাদেশে আমাদের কার্যক্রম শুধু গাড়ি বিক্রিতে সীমাবদ্ধ নয়। আমরা এ দেশে নিউ এনার্জি ভেহিকেল ইকোসিস্টেমের বিকাশে অংশ নিতে চাই। একইসাথে, যেসব কমিউনিটিতে আমরা কাজ করি, সেখানেও অবদান রাখতে চাই। এ কারণেই ‘গ্রিন ড্রাইভ’-এর মতো উদ্যোগ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”

আমিদ সাকিফ খান বলেন, “বিওয়াইডির কথা উঠলে মানুষ নিউ এনার্জি ভেহিকেল, প্রযুক্তি ও উদ্ভাবনের কথা ভাবেন। তবে, আমাদের কাছে টেকসই উন্নয়নের বিষয়টি শুধু বাহনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিওয়াইডি ‘গ্রিন ড্রাইভের’ ভাবনাটিও সেখান থেকেই এসেছে। এ উদ্যোগের আসল প্রভাব শুধু কতগুলো গাছ লাগানো হলো তা নয়। বরং মানুষের সামনে তুলে ধরা যে, ছোট ছোট দায়িত্বশীল পদক্ষেপ একসঙ্গে বড় পরিবর্তন আনতে পারে।”

--

আরও

তারেক রহমানের ভারত সফরে বড় চ্যালেঞ্জ শেখ হাসিনা ও আওয়ামী লীগের তৎপরতা

করপোরেট

তারেক রহমানের ভারত সফরে বড় চ্যালেঞ্জ শেখ হাসিনা ও আওয়ামী লীগের তৎপরতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শ...

২০২৬-১০-০৬ ১৪:৩৭

বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

করপোরেট

বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

বিএটি বাংলাদেশ পিএলসি. এর করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স (কোরা) বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন মোমশাদ আলী খান। তিন...

২০২৬-১০-০৬ ১২:৪৯

তারকা ও ফ্যাশনের রঙে বসুন্ধরা সিটির প্রতিষ্ঠাবার্ষিকী

করপোরেট

তারকা ও ফ্যাশনের রঙে বসুন্ধরা সিটির প্রতিষ্ঠাবার্ষিকী

২২ বছরের পথচলা পূর্ণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় শপিং ও লাইফস্টাইল গন্তব্য বসুন্ধরা সিটি শপিং মল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্...

২০২৬-১০-০৫ ১৭:০৩

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

করপোরেট

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে নিজেদের নতুন পরিকল্পনা ও কাজের অগ্রগতি তুলে ধরেছে অনার বাংলাদেশ। ২৯...

২০২৬-১০-০৫ ১৪:৪৭

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী

করপোরেট

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঘরে বসে আয়ের সুযোগ পেলেন ২০ নারী

নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সংকটে পাশে দাঁড়ানোর স্বপ্ন মরিয়ম আক্তার রিয়ার। গৌরীপুরের স্থানীয় এক...

২০২৬-১০-০৩ ২২:৪৮

আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল

করপোরেট

আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল

ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সাড়া এবং গাড়ির বাজারে বাড়তি আগ্রহের কারণে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসি...

২০২৬-১০-০৩ ১৩:১০