শুক্রবার, ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

সালমান খানের আইনি নোটিশ ছিঁড়ে ফেললেন প্রযোজক

সালমান খানের আইনি নোটিশ ছিঁড়ে ফেললেন প্রযোজক

কৃষ্ণসার হরিণ শিকারের বিতর্কিত ঘটনা নিয়ে নির্মিতব্য ‘কালা হিরাণ’ সিনেমার প্রযোজক অমিত জানিকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান ও তার আইনি দল। সিনেমাটি নির্মাণের খবর প্রকাশ্যে আসার পরপরই তীব্র আপত্তি জানিয়ে এই পদক্ষেপ নেন তারা।

মূলত কৃষ্ণসার হরিণ হত্যা মামলার দীর্ঘদিনের বিতর্কের সঙ্গে সালমান খানের নাম জড়িয়ে থাকায় এই সিনেমার গল্প ও নির্মাণ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে অভিনেতার পক্ষ।

এর প্রতিবাদে সালমান খানের পাঠানো আইনি নোটিশ ছিঁড়ে ফেলেছেন ‘কালা হিরাণ’ সিনেমার প্রযোজক অমিত জানি। একই সঙ্গে সিনেমাটি নির্মাণকে কেন্দ্র করে সালমান খানের ভক্তদের কাছ থেকে তিনি অনবরত প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে এই প্রযোজক নিজেই বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

ভিডিওতে প্রযোজক অমিত জানিকে সালমানের পাঠানো আইনি নোটিশটি ছিঁড়ে টুকরো টুকরো করতে দেখা যায়। তার দাবি, গত ৩৬ ঘণ্টায় তিনি হাজার হাজার প্রাণনাশের হুমকি পেয়েছেন।

ভিডিওতে অমিত জানি বলেন, আমি কার জবাব দেব? নোটিশের, নাকি হুমকির? সালমান ভাই, আপনার আইনি নোটিশ আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। আর আপনার পক্ষ থেকে যারা ডি কোম্পানির নাম করে হুমকি দিচ্ছে, তাদেরও দেখে নেব।

১৯৯৮ সালে সালমান খানের কৃষ্ণসার হরিণ শিকারের বিতর্কিত ঘটনা এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপট নিয়ে তৈরি হচ্ছে ‘কালা হিরাণ’ সিনেমাটি। এই সিনেমার খবর প্রকাশ্যে আসার পরই আপত্তি জানায় সালমান খান ও তার সহযোগী দল। তারা প্রযোজক অমিত জানিকে আইনি নোটিশপাঠিয়ে সিনেমাটির কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং সালমানের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।এই সিনেমার শুটিং ইতোমধ্যে ভারতের বিভিন্ন শহরে করা হয়েছে বলে জানা গেছে।

আরও

অপরাধ বন্ধ করতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়

বিনোদন

অপরাধ বন্ধ করতে না পারা রাষ্ট্র কেন সিনেমা বন্ধে মদদ দেয়

ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী বন্ধের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

২০২৬-০৬-০১ ২১:৫১

সুশান্তের মৃত্যু ‘আত্মহত্যায়’ হয়নি, দাবি সহ-অভিনেতার

বিনোদন

সুশান্তের মৃত্যু ‘আত্মহত্যায়’ হয়নি, দাবি সহ-অভিনেতার

বলিউডের উদীয়মান অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। আজ তিনি এই দুনিয়ায় নেই, তবে ভক্ত ও সহ-কর্মীদের হৃদয়ে তিনি চিরকাল ব...

২০২৬-০৬-০১ ২০:৪১

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

বিনোদন

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

মর্যাদাপূর্ণ চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের...

২০২৬-০৬-০১ ০৮:১৭

ঐশ্বরিয়াকে ট্রল: মুখ খুললেন মাধুরী, ধুয়ে দিলেন নিন্দুকদের

বিনোদন

ঐশ্বরিয়াকে ট্রল: মুখ খুললেন মাধুরী, ধুয়ে দিলেন নিন্দুকদের

কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় এবারও আলো ছড়িয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে প্রশংসার পাশাপাশি এবার সা...

২০২৬-০৫-৩১ ২৩:২১