বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প

সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি একটুও ভাবি না : ট্রাম্প

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বাড়ছে মূল্যস্ফীতি। যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। ফলে ইরানের সঙ্গে চুক্তি করতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। তবে ট্রাম্প জানিয়েছেন, আমজনতার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি একটুও ভাবেন না।

তার একমাত্র ভাবনা হলো ইরান যেন পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে।

গতকাল রাষ্ট্রীয় সফরে চীন যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যুক্তরাষ্ট্রে যে মূল্যস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তার প্রভাবে ইরানের সঙ্গে কি আপনি চুক্তি করতে যাচ্ছেন? জবাবে ট্রাম্প বলেন, “একটুও না।”

“ইরান বিষয়ে আমি যখন কথা বলি তখন একটি বিষয়ই আমার কাছে মুখ্য : তারা কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।”

ইরান যুদ্ধের কারণে মার্কিনিদের ওপর পড়া অর্থনৈতিক চাপটিকে তিনি আমলে নিচ্ছেন কি না? এমন প্রশ্ন করেন আরেক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, “সব আমেরিকান বোঝেন, ইরানে কাছে পারমাণবিক অস্ত্র রাখা যাবে না।”

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। যা দেশটির সাধারণ মানুষের দৈনন্দিক জীবনকে আরও কঠিন করে দিয়েছে।

সূত্র: আলজাজিরা

আরও

গুরুর ছায়া ছেড়ে নিজের পথে ভ্যান্স, লক্ষ্য হোয়াইট হাউস!

আন্তর্জাতিক

গুরুর ছায়া ছেড়ে নিজের পথে ভ্যান্স, লক্ষ্য হোয়াইট হাউস!

ট্রাম্পের সবচেয়ে অনুগত সহযোগীদের একজন তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। ট্রাম্প...

২০২৬-১১-০৮ ১৯:৫৮

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

আন্তর্জাতিক

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীরা অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। এর মধ্য দিয়ে দে...

২০২৬-১১-০৫ ১২:২২

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্...

২০২৬-১১-০৪ ২২:০৪

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

আন্তর্জাতিক

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এ সপ্তাহে জমকালো আয়োজন করেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছিল ডিজে পরিবেশনা,...

২০২৬-১১-০১ ১৮:০৮

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

আন্তর্জাতিক

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে সহায়তা পাচ্ছে ইরান-সম...

২০২৬-১১-০১ ১৮:০৩